Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পড়াশোনা

একাদশ ও দ্বাদশ শ্রেণির ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (দ্বিতীয় পত্র)’

আফরোজা রহমত রিংকি, প্রভাষক, ব্যবসায় প্রশাসন বিভাগ, ঢাকা সিটি কলেজ
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪৫
একাদশ ও দ্বাদশ শ্রেণির ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (দ্বিতীয় পত্র)’

গ্রাফিকস: আগামীর সময়

(পূর্ব প্রকাশের পর)

 

বিপণনের মতবাদ, দৃষ্টিভঙ্গি বা দর্শনসমূহ

(Elaborate the Different Concepts, Orientations or Philosophies of Marketing)

বিপণনের দর্শন (Marketing Philosophy) হলো এমন একটি ব্যবসায়িক চিন্তাধারা বা নীতিমালা, যার ভিত্তিতে একটি প্রতিষ্ঠান তার বিপণন কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকের চাহিদা, বাজারের প্রতিযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার পরিবর্তনের ফলে বিপণনের দর্শনেরও পরিবর্তন ঘটেছে।

 

ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মতে— বিপণনের প্রধান পাঁচটি মতবাদ বা দর্শন হলো:

১.         উৎপাদন মতবাদ (The Production Concept)

২.           পণ্য মতবাদ (The Product Concept)

৩.          বিক্রয় মতবাদ (The Selling Concept)

৪.           বিপণন মতবাদ (The Marketing Concept)

৫.          সামাজিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন বিপণন মতবাদ (The Societal Marketing Concept)

 

নিম্নে প্রতিটি মতবাদ সংক্ষেপে আলোচনা করা হলো—

 

১. উৎপাদন মতবাদ

উৎপাদন মতবাদ অনুযায়ী, ভোক্তারা এমন পণ্য বেশি পছন্দ করেন, যা সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের। তাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য থাকে বেশি পরিমাণে উৎপাদন, উৎপাদন ব্যয় হ্রাস এবং কার্যকর বিতরণব্যবস্থা গড়ে তোলা। এই মতবাদ বিশেষভাবে কার্যকর যখন বাজারে পণ্যের চাহিদা সরবরাহের তুলনায় বেশি থাকে অথবা উৎপাদন ব্যয় কমানোর প্রয়োজন হয়।

 

ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মতে—

‘The production concept holds that consumers will favor products that are available and highly affordable.’

বাংলায়: উৎপাদন মতবাদ অনুযায়ী, ভোক্তারা এমন পণ্যকে বেশি পছন্দ করেন, যা সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের।

 

বৈশিষ্ট্য: অধিক উৎপাদনের ওপর গুরুত্ব দেয়। উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করে। ব্যাপক বিতরণব্যবস্থার উন্নয়ন ঘটায়। কম দামে বেশি পণ্য বাজারে সরবরাহ করে।

 

উদাহরণ: Toyota তাদের জনপ্রিয় মডেলগুলো বিপুল পরিমাণে উৎপাদন করে, যাতে উৎপাদন খরচ কমে এবং তুলনামূলক কম দামে বাজারে সরবরাহ করা যায়।

Walton বাংলাদেশের বিভিন্ন স্থানে উৎপাদন ও বিতরণব্যবস্থা সম্প্রসারণ করে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক পণ্য সরবরাহ করে।

 

২. পণ্য মতবাদ

পণ্য মতবাদ অনুযায়ী, ভোক্তারা উন্নতমান, বেশি কার্যক্ষমতা এবং আধুনিক বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে বেশি পছন্দ করেন। তাই প্রতিষ্ঠান সর্বদা পণ্যের গুণগত মান উন্নয়ন ও নতুন বৈশিষ্ট্য সংযোজনের ওপর গুরুত্ব দেয়।

ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মতে—

‘The product concept holds that consumers will favor products that offer the most in quality, performance, and innovative features.’

 

বৈশিষ্ট্য: পণ্যের মান উন্নয়নের ওপর জোর দেয়।

উদ্ভাবনী বৈশিষ্ট্য সংযোজন করে।

গবেষণা ও উন্নয়নে (R&D) গুরুত্ব দেয়।

উন্নত পণ্যের মাধ্যমে বাজারে প্রতিযোগিতা করে।

 

উদাহরণ: Apple প্রতি বছর নতুন iPhone বাজারে আনে, যেখানে উন্নত ক্যামেরা, দ্রুত প্রসেসর এবং নতুন প্রযুক্তি যুক্ত করা হয়।

Sony উচ্চমানের ক্যামেরা ও অডিও ডিভাইস তৈরিতে গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

 

৩. বিক্রয় মতবাদ

বিক্রয় মতবাদ অনুযায়ী, ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে পর্যাপ্ত পরিমাণে পণ্য ক্রয় করেন না। তাই বিজ্ঞাপন, বিক্রয় প্রচার, ব্যক্তিগত বিক্রয় ও অন্যান্য বিক্রয় কৌশলের মাধ্যমে তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে হয়।

 

ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মতে—

‘The selling concept holds that consumers will not buy enough of the firm’s products unless it undertakes a large-scale selling and promotion effort.’

 

বৈশিষ্ট্য: বিক্রয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়।

বিজ্ঞাপন ও বিক্রয় প্রচারে জোর দেয়।

স্বল্পমেয়াদি বিক্রয় বৃদ্ধি প্রধান লক্ষ্য।

গ্রাহকের চাহিদার তুলনায় বিক্রয় কার্যক্রমকে বেশি গুরুত্ব দেয়।

উদাহরণ: Life Insurance কোম্পানিগুলো এজেন্টের মাধ্যমে গ্রাহকদের বীমা কিনতে উদ্বুদ্ধ করে।

Daraz বা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ‘Mega Sale’, ‘Flash Sale’, ‘Buy 1 Get 1 Free’ ইত্যাদি অফারের মাধ্যমে বিক্রয় বাড়ায়।

 

৪. বিপণন মতবাদ

বিপণন মতবাদ অনুযায়ী, প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে লক্ষ্যবাজারের গ্রাহকদের চাহিদা ও আকাঙ্ক্ষা সঠিকভাবে শনাক্ত করে প্রতিযোগীদের তুলনায় অধিক সন্তুষ্টি প্রদান করার ওপর।

এই দর্শনে গ্রাহকই ব্যবসার কেন্দ্রবিন্দু।

 

বৈশিষ্ট্য: গ্রাহককেন্দ্রিক চিন্তাধারা।

গ্রাহকের চাহিদা পূরণের ওপর গুরুত্ব।

গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন।

দীর্ঘমেয়াদি গ্রাহক সম্পর্ক গড়ে তোলা।

 

উদাহরণ: Grameenphone গ্রাহকের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ইন্টারনেট ও কল প্যাকেজ চালু করে।

Foodpanda গ্রাহকের সুবিধা অনুযায়ী দ্রুত ডেলিভারি, সহজ অর্ডার এবং বিভিন্ন অফার প্রদান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে।

 

৫. সামাজিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন বিপণন মতবাদ

সামাজিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন বিপণন মতবাদ অনুযায়ী, প্রতিষ্ঠানকে শুধু গ্রাহকের চাহিদা পূরণ এবং মুনাফা অর্জনের কথা ভাবলেই হবে না; বরং সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক

দায়বদ্ধতার বিষয়েও সমান গুরুত্ব

দিতে হবে।

ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মতে—

‘The societal marketing concept holds that marketing strategy should deliver value to customers in a way that maintains or improves both the consumer’s and society’s well-being.’

 

বাংলায়: সামাজিক বিপণন ধারণা অনুযায়ী, বিপণন কৌশল এমনভাবে গ্রাহকদের মূল্য বা সুবিধা প্রদান করা উচিত, যাতে একই সঙ্গে ভোক্তার কল্যাণ এবং সমাজের সার্বিক কল্যাণ— উভয়ই বজায় থাকে বা উন্নত হয়।

 

বৈশিষ্ট্য: গ্রাহকের চাহিদা পূরণ করে।

প্রতিষ্ঠানের মুনাফা নিশ্চিত করে।

সমাজ ও পরিবেশের কল্যাণ নিশ্চিত করে।

টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্ব দেয়।

 

উদাহরণ: ইউনিলিভার বাংলাদেশ নিরাপদ স্বাস্থ্যবিধি, হাত ধোয়ার সচেতনতা এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে।

প্রাণ-আরএফএল গ্রুপ বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।

আইকেইএ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ গ্রহণ করে।

 

পরিশেষে বলা যায়, বিপণনের দর্শন সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। প্রথমদিকে উৎপাদন ও বিক্রয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে গ্রাহকের চাহিদা পূরণ, দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাই আধুনিক বিপণনের মূল লক্ষ্য।        

(সমাপ্ত)

উৎপাদন ব্যবস্থাপনাবিপণনএকাদশদ্বাদশ শ্রেণিমতবাদ
    শেয়ার করুন:
    Advertisement
    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    advertiseadvertise