Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পড়াশোনা

একাদশ-দ্বাদশ শ্রেণি: ইংরেজি দ্বিতীয় পত্র

Right Form of Verbs

আবু মোহাম্মদ যোবায়ের, সহকারী অধ্যাপক, বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২
Right Form of Verbs

প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের Right Form of Verbs নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্রের ৫ নম্বর প্রশ্নে Right Form of Verbs নিয়ে প্রশ্ন আসবে, যেখানে ১০টি শূন্যস্থান থাকবে। প্রতিটির জন্য মার্কস থাকবে ০.৫। এ অংশে ভালো করার জন্য তোমাদের এখানে Tense-এর ব্যবহার খুব ভালো করে জানতে হবে। কারণ, Right Form of Verbs-এর অনেক প্রশ্নের সঠিক উত্তর নির্ভর করে বাক্যের সময় ও প্রসঙ্গ (context) বুঝে উপযুক্ত verb form নির্বাচন করার ওপর। হাতে প্রশ্ন পেয়েই তোমাকে প্রথমে Passage-টি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এর বিভিন্ন অংশে কোন সময়ের ঘটনা বা কাজ বোঝানো হয়েছে, তা শনাক্ত করতে হবে। দেখতে হবে Passageটা কোন tense-এ আছে। অনেক সময় একটি Passage-এর মধ্যেই Present, Past ও Future tense-এর ব্যবহার থাকতে পারে। সেদিকে তোমাদের বেশি মনোযোগ দিতে হবে।

Passage থেকে Tense বের করতে বা ধরতে একটি কার্যকর উপায় হলো Tense Marker বা কাল নির্দেশক শব্দ/ শব্দগুচ্ছ খুঁজে বের করা। এখন প্রশ্ন হলো Tense Marker বা কাল নির্দেশক শব্দ/ শব্দগুচ্ছ বলতে কী বোঝায়? Tense Marker বা কাল নির্দেশক শব্দ/ শব্দগুচ্ছ হলো এমন শব্দ বা শব্দসমষ্টি, যা বাক্যের কাজটি কখন ঘটছে, ঘটেছিল বা ঘটবে— সে সম্পর্কে ইঙ্গিত দেয়। এসব শব্দ বা শব্দগুচ্ছ দেখে আমরা অনেক সময় বাক্যের উপযুক্ত Tense নির্ণয় করতে পারি এবং সে অনুযায়ী verb-এর সঠিক form ব্যবহার করি। চলো, আমরা কিছু Tense Marker-এর সঙ্গে পরিচিত হই।

এবার চলো কিছু একক বাক্যে এই Tense Marker-এর ব্যবহার ও প্রয়োগ দেখি। তবে মনে রাখতে হবে, Tense Marker সবসময় কোনো Tense নির্ধারণের একমাত্র উপায় নয়; বাক্যের অর্থ ও প্রসঙ্গও (context) এর সঙ্গে বিবেচনা করতে হয়।

He……. (go) to college every day.

ব্যাখ্যা: এই বাক্যে every day শব্দ দুটো হলো Tense Marker। every day শব্দ দুটো থাকায় আমরা বুঝতে পারি এখানে habitual action বা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। যে কাজ মানুষ নিয়মিত, সচরাচর বা অভ্যাসের বশে বারবার করে থাকে, তাকে habitual action বা অভ্যাসগত কাজ বলে। ইংরেজি ব্যাকরণে এটি প্রকাশ করতে সাধারণত Present Indefinite Tense বা Simple Present Tense ব্যবহার করা হয়। তাই এখানে সঠিক verb হবে goes, অর্থাৎ He goes to college every day.

He …… (go) to college now.

ব্যাখ্যা: এই বাক্যে now শব্দটি হলো Tense Marker। now শব্দটি থাকায় আমরা বুঝতে পারি এখানে action in progress বা চলমান কাজ বোঝাচ্ছে। এটি এমন একটি কাজ, যা এই মুহূর্তে ঘটছে বা চলছে। ইংরেজি ব্যাকরণে এটি প্রকাশ করতে সাধারণত Present Continuous Tense ব্যবহার করা হয়। তাই এখানে go verbটিকে present participle (verb+ing) going করতে হবে। যেহেতু subject হলো He, তাই এর পরে is ব্যবহার করতে হবে। সঠিক উত্তর হবে He is going to college now.

He …… (go) to college yesterday.

ব্যাখ্যা: এখন এই বাক্যে yesterday শব্দটি হলো Tense Marker। yesterday শব্দটি থাকায় আমরা বুঝতে পারি এখানে completed past action বা অতীতকালে সম্পন্ন হওয়া কাজ বোঝাচ্ছে। যে কাজ বা ঘটনাটি অতীতে শেষ বা পূর্ণ হয়েছে, তাকে completed past action বা অতীতকালে সম্পন্ন হওয়া কাজ বলে। ইংরেজি ব্যাকরণে এটি প্রকাশ করতে সাধারণত Past Indefinite Tense ব্যবহার করা হয। তাই এখানে go verb-এর past form went ব্যবহার করতে হবে। সঠিক উত্তর হবে He went to college yesterday.

He ….. already (go) to college.

ব্যাখ্যা: এই বাক্যে already শব্দটি হলো Tense Marker। already শব্দটি দেখে আমরা বুঝতে পারি যে কলেজে যাওয়ার কাজটি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ, কাজটি অতীতে শেষ হয়েছে, কিন্তু তার ফল বর্তমানেও গুরুত্বপূর্ণ— সে এখন এখানে নেই; সে কলেজে চলে গেছে। এ ধরনের কাজ বোঝাতে সাধারণত Present Perfect Tense ব্যবহার করা হয়। তাই এখানে Present Perfect Tense-এর structure অনুযায়ী has এবং verb-এর past participle form gone বসাতে হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে He has already gone to college.

ইংরেজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise