প্রতিদিন একটি শব্দ

গ্রাফিকস: আগামীর সময়
Pandowdy
উচ্চারণ: প্যান-ডাউ-ডি
বিশেষ্য (Noun)
মসলা মেশানো আপেল দিয়ে তৈরি গভীর পাত্রে বেক করা এক ধরনের পাই।
উদাহরণ:
‘I made a pandowdy and a tray of brownies for the bake sale.’
‘আমি বেক সেলের (পিঠা বিক্রয় উৎসব) জন্য একটি প্যানডাউডি এবং এক ট্রে ব্রাউনি তৈরি করেছি।’
‘Instead of a cake for my birthday, can you make a pandowdy?’
‘আমার জন্মদিনে কেকের বদলে তুমি কি একটি প্যানডাউডি বানাতে পারবে?’
‘After lemon meringue, pandowdy is my favorite pie.’
‘লেমন মেরাং-এর পরে প্যানডাউডি-ই আমার প্রিয় পাই।’
শব্দের উৎস:
আমেরিকান ইংরেজি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়।
এই শব্দটি কেন জানবেন?
প্যানডাউডিকে যতই আমেরিকান খাবার বলা হোক না কেন, আপেল পাইয়ের জন্ম কিন্তু আমেরিকায় নয়। চতুর্দশ শতকে ইউরোপে প্রথম আপেল পাই তৈরি হয়েছিল। তখন চিনি ছিল খুবই দামি ও বিরল, তাই পাইয়ে শুধু ফল আর বিভিন্ন মসলা ব্যবহার করা হতো।
সে সময় পাইয়ের খোলস বা ক্রাস্টকে বলা হতো ‘কফিন’। এটি মূলত খাবার রাখার পাত্রের মতো ছিল। মানুষ ভেতরের ফল খেত, কিন্তু শক্ত খোলস সাধারণত খাওয়া হতো না।
ডাচ আপেল পাইয়ের রেসিপির অস্তিত্ব ১৫১৪ সাল থেকেই পাওয়া যায়। তবে জালি আকৃতির ক্রাস্ট, গ্র্যানি স্মিথ আপেল আর চিনিযুক্ত আপেল পাই ঠিক কখন আমেরিকার জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে, তা নির্দিষ্টভাবে জানা যায় না।
প্যানডাউডি খাওয়ারও নানা ধরন আছে। নিউ ইংল্যান্ড অঞ্চলে অনেকে এটি চেডার চিজের সঙ্গে খেতে পছন্দ করেন। আবার কেউ কেউ আইসক্রিমের সঙ্গে পরিবেশন করেন, যাকে ফরাসি ভাষায় ‘আ লা মোদ’ বলা হয়, যার অর্থ ‘চলতি রীতি অনুযায়ী’।




