টেলিগ্রাফ ওয়ার্কশপ
ফিচার ডেস্ক

সংগৃহীত ছবি
ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টেলিগ্রাফ ওয়ার্কশপ দেশের টেলিযোগাযোগ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় টেলিফোন লাইনের খুঁটি, ব্র্যাকেট ও ক্যাবিনেট তৈরি হতো। স্বাধীনতার পর টেলিযোগাযোগ অবকাঠামো পুনর্গঠনে এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
টেলিগ্রাফ যুগ শেষ হলেও বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটি তার ঐতিহ্য ও পুরনো কর্মচাঞ্চল্যের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে।



