রাজধানীর তেজগাঁওয়ের এক কলোনির ফ্ল্যাটে ঘটেছিল ব্যাখ্যার অতীত কাণ্ড। নিজের বাবার জীবনের সে অভিজ্ঞতা পাঠকের সামনে হাজির করেছেন ফারজানা কবীর ঐশী
ঘটনাটি
শুনেছি আমার আব্বুর কাছ
থেকে। আব্বু তখন বেশ ছোট।
তো, আমার দাদার সরকারি
চাকরির সুবাদে ঢাকার একটি সরকারি কলোনিতে
ছিলেন তখন। কলোনির বাসাগুলো
যেমন হয়, তাদের বাসাটা
ছিল বেশ বড় আর
খুব পুরনো ধাঁচের। রুমগুলো বড় বড়। প্রতিটির
সঙ্গে ব্যালকনি আছে। তাদের বাসাটা
ছিল কলোনির এক প্রান্তে, অর্থাৎ
বারান্দায় দাঁড়ালে ওই পাশে পুরোটাই
তখন জঙ্গল দেখা যেত। সন্ধ্...