Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

এইচ আর অ্যাডভাইজ

কর্মীর সম্ভাবনা কীভাবে বোঝা যায়

এইচ এ সুইটি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪৯
কর্মীর সম্ভাবনা কীভাবে বোঝা যায়

এইচ এ সুইটি

অর্পিত দায়িত্ব কমবেশি সবাই পালন করে। কিন্তু কর্মীর মধ্যে সুপ্ত থাকা সম্ভাবনার আভাস কীভাবে পান নিয়োগদাতা, তা জানাচ্ছেন পাঠাও লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর অ্যান্ড কালচার এইচ এ সুইটি

সম্ভাবনা শুধু বর্তমান দক্ষতার বিষয় নয়; এটি ভবিষ্যতে নতুন কিছু শেখা, বিকশিত হওয়া এবং বড় দায়িত্ব সামলানোর সক্ষমতাও। আজকের অবস্থানে একজন মানুষ কোথায় আছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আগামীকাল তিনি কোথায় পৌঁছাতে পারেন। অনেক সময় শিক্ষাগত যোগ্যতা বা ভালো ফলাফলকেই সম্ভাবনার একমাত্র মাপকাঠি মনে করা হয়। কিন্তু পেশাদার জগতে সম্ভাবনা যাচাইয়ের প্রক্রিয়াটি আরও বিস্তৃত।

সম্ভাবনার স্বাক্ষর

শেখার আগ্রহ: নতুন কোনো বিষয় শেখার প্রতি আপনার আগ্রহ কতটুকু? ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়ার মানসিকতা ধারণ করেন? যারা দ্রুত নতুন জ্ঞান আয়ত্ত করতে পারেন এবং ক্রমাগত নিজের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করেন, তাদের মধ্যেই দীর্ঘমেয়াদি সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

ইতিবাচক মনোভাব: সবকিছু জানা সম্ভব নয়, কিন্তু শেখার মানসিকতা থাকা জরুরি। প্রতিকূল পরিস্থিতিতে কিংবা পরিবর্তনের মুখে একজন ব্যক্তি কীভাবে প্রতিক্রিয়া দেখান, তা তার ভবিষ্যতের বড় ইঙ্গিত বহন করে। অভিযোজন ক্ষমতা বা মানিয়ে নেওয়ার দক্ষতাই একজন সম্ভাবনাময় কর্মীর পরিচয়।

দায়িত্ব নেওয়ার মানসিকতা: শুধু নিজের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে যারা সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং স্বতঃস্ফূর্তভাবে বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন, তাদের সম্ভাবনা অনেক বেশি। এটি প্রমাণ করে, তারা ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তৈরি করছেন।

ধারাবাহিকতা: সাফল্যের পথে একদিন ভালো করা সহজ কিন্তু দীর্ঘ সময় পারফরম্যান্স ধরে রাখা চ্যালেঞ্জিং। সম্ভাবনাময় মানুষ তার কাজের মান বজায় রাখেন এবং নিয়মিত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

আজকের অবস্থানে একজন মানুষ কোথায় আছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আগামীকাল তিনি কোথায় পৌঁছাতে পারেন

দায়িত্ব নিজের

সম্ভাবনা সবার মাঝেই লুকিয়ে থাকে কিন্তু তা জাগিয়ে তোলার দায়িত্ব নিজের। অনেক সময় আমরা নিজস্ব শক্তির জায়গাগুলো সম্পর্কে সচেতন থাকি না। তাই নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানানো, নিয়মিত ফিডব্যাক নেওয়া এবং নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত ঝালাই করার অভ্যাস গড়ে তোলা ভালো।

সম্ভাবনা কোনো স্থির বা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য নয়। এটি সঠিক মানসিকতা, চর্চা এবং নিরন্তর শেখার মাধ্যমে তৈরি হয়। তাই অন্যের অনুমোদনের বা মন্তব্যের অপেক্ষায় না থেকে আজ থেকেই নিজের শেখার ক্ষমতা, ইতিবাচক মনোভাব এবং দায়বদ্ধতা বৃদ্ধির দিকে মনোযোগ দিন। মনে রাখবেন, আজকের ছোট ছোট প্রচেষ্টাই আপনার প্রকৃত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।

এইচ আরঅ্যাডভাইজপাঠাও লিমিটেড
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ০
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ২১ জুন ২০২৬, ০২:১০

    আজকের নামাজের সময়সূচি (২১ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুন)

    ২১ জুন ২০২৬, ০৮:৩১

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    advertiseadvertise