ভিভোর পৃষ্ঠপোষকতায় নর্দানে তিন দিনের ক্লাব ফেস্ট

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। গত ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এই উৎসবের টাইটেল স্পন্সর ছিল জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা-ভাবনা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয় এবং এতে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।
উৎসবের প্রধান আয়োজক ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। এ ছাড়া সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব এবং ক্লাব পার্টনার ছিল এনইউবি টেক্সটাইল ক্লাব, গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব ও এনইউবি বিজনেস এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ক্লাব।
তিন দিনব্যাপী এই উৎসবে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি গেমিংপ্রেমীদের জন্য পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এছাড়া র্যাম্প শো, ফ্ল্যাশ মব, ইন্টারঅ্যাকটিভ গেমস এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো উৎসব প্রাঙ্গণ।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ভিভো স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন, যেখানে শিক্ষার্থীরা ভিভোর সর্বশেষ স্মার্টফোনগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান। পাশাপাশি ফটো জোনে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ছবি তুলে প্রিন্ট করেন এবং উৎসবজুড়ে ভিভো টিমের সঙ্গে মতবিনিময় করেন। ভবিষ্যতে ভিভোর বিভিন্ন ক্যাম্পাস কার্যক্রমের খবর পেতে অনেকে ভিভো বিডি কমিউনিটিতেও নিবন্ধন করেন।
শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, "শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিভো বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।"
উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার, টি-শার্ট, সনদপত্র এবং ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় এবং এই আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভিভো বাংলাদেশ।




