Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

এক মেকআপে সারা দিন

অলকানন্দা রায়
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:২৫
এক মেকআপে সারা দিন

মডেল: মাহাদিয়া ইসলাম, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: সাজ্জাদ হোসেন

 সকাল থেকে ক্লাস কিংবা অফিস, বিকাল বা সন্ধ্যায় আড্ডা, রাতে আবার যদি কোনো অনুষ্ঠানে যোগদানের মতো ব্যস্ত কর্মসূচি থাকে, তাহলে বারবার মেকআপ করা মুশকিল। এক মেকওভারেই দিন পার করে দেওয়ার সমাধান দিলেন অলকানন্দা রায়

ভোরের আলো কেবলই ছুঁয়েছে মাটি। শহর তখনো জেগে ওঠেনি পুরোপুরি, কিন্তু আপনার দিন শুরু হয়ে গেছে। দ্রুত হাতে সামলে নিয়েছেন শতরকমের কাজকর্ম। এবার তৈরি হতে হবে বাইরের পৃথিবীতে ছোটার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো ভাবছেন— হাতে সময় কম, গন্তব্য বেশ দূরে।

আর্দ্র আবহাওয়ায় ন্যাচারাল ফিনিশিং সবচেয়ে বেশি কার্যকর। এটি আপনাকে শুধু বাইরে থেকে সুন্দর করবে না; ভেতর থেকেও ছড়াবে স্নিগ্ধ আভা

কিংবা ব্রাশ ও প্রসাধনের সান্নিধ্যে খানিকটা সময় কাটাতে আপনার ক্লান্ত লাগছে। তাহলে উপায়? তবু একদম যেনতেনভাবেও তো বের হওয়া যায় না। সাজের বাহার নয়; তবে ছিমছাম স্নিগ্ধতা চাই-ই চাই। শুধু কি তাই, একটা পুরো দিন সেই সাজ যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকে, সেটিও নিশ্চিত করা দরকার।

মেকআপের কারণ

মানুষ মেকআপ করে আত্মবিশ্বাসকে একটি দৃশ্যমান রূপ দিতে। এটি অনেকটা যুদ্ধের আগে বর্ম পরার কিংবা কোনো উৎসবের আগে ঘর সাজানোর মতো। আমরা যখন আয়নায় নিজের পরিপাটি মুখ দেখি, তখন মনের ভেতরের অস্থিরতাগুলোও কিছুটা থিতু হয়। এটা একরকমের আত্মপ্রকাশেরও ভাষা। ভাষা যেখানে শেষ হয়, সাজ সেখানে কথা বলে। চোখের গাঢ় কাজল বা রাঙা ঠোঁট কখনো ব্যক্তিমানুষের জেদ, আবার কখনো গূঢ় বিষাদকে প্রকাশ করে। দিনের শুরুতে কয়েক মিনিট নিজের ত্বকে আঙুল বোলানো আসলে নিজেকে সময় দেওয়া। এই ব্যস্ত পৃথিবীতে আমরা যখন নিজের যত্ন নিতে ভুলে যাই, তখন মেকআপ আমাদের মনে করিয়ে দেয়— ‘আমিও জরুরি।’ তবে দিনভর এক মেকআপে স্নিগ্ধ, প্রাণবন্ত থাকা একধরনের কৌশল। আমরা মেকআপ করি নিজেকে ভালোবাসার জন্য আর এক সাজে সারা দিন কাটাতে চাই, যাতে সেই ভালোবাসার অনুভূতি কোনো ঝক্কি ছাড়াই দীর্ঘস্থায়ী হয়। এটি নিজেকে শুধু নিখুঁত দেখানোর জন্য নয়; বরং সারা দিনের ধকল শেষেও নিজের ভেতরকার সেই ফুরফুরে ভাব বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। এজন্য ধাপে ধাপে মানতে হবে কয়েকটি নিয়ম।

প্রথমে ত্বকের যত্ন

একটি নিখুঁত চিত্রকর্মের জন্য যেমন মসৃণ ক্যানভাস প্রয়োজন, দীর্ঘস্থায়ী সাজের জন্যও চাই প্রস্তুত ত্বক। অরা বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ নিশাত আদনান তারিকের মতে, আর্দ্র আবহাওয়ায় তৈলাক্ত ত্বকে ম্যাট ফিনিশ আর শুষ্ক ত্বকে হাইড্রেশনের ভারসাম্য রাখাই আসল কৌশল। একটি হালকা ময়েশ্চারাইজার আর ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রাইমার প্রয়োজন। এগুলোই সকালের সাজকে অক্ষুণ্ন রাখবে দিনভর। সিলিকন-বেজড প্রাইমার ত্বকের ওপর যে অদৃশ্য প্রলেপ বা স্তর তৈরি করে, তা মেকআপকে দীর্ঘক্ষণ টিকিয়ে রাখে এবং ঘাম বাইরে আসতে বাধা দেয়।

হালকা বেস, প্রয়োজনীয় জায়গায় সামান্য কনসিলার আর ওয়াটারপ্রুফ ফর্মুলা— এই তিনে মিলে তৈরি হয় স্কিন-লাইক লুক, যা ত্বকের সঙ্গে মিশে যায়; আলাদা করে চোখে পড়ে না

লেয়ারিংয়ের জাদু

অনেকেরই ধারণা, প্রলেপ যত ভারী হবে, স্থায়িত্ব তত বাড়বে। কিন্তু বাস্তবতা উল্টো। ভারী ফাউন্ডেশন বা মোটা স্তর প্রথম এক ঘণ্টা ভালো থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে পড়তে শুরু করে। প্রসাধনী কভারেজে যত কম দেওয়া যায়, বেশি সময় ধরে মেকআপ তত সতেজ দেখায়। হালকা বেস, প্রয়োজনীয় জায়গায় সামান্য কনসিলার আর ওয়াটারপ্রুফ ফর্মুলা— এই তিনে মিলে তৈরি হয় স্কিন-লাইক লুক, যা ত্বকের সঙ্গে মিশে যায়; আলাদা করে চোখে পড়ে না।


রিটাচের বদলে রিফ্রেশ

দুপুরে যখন রোদের তেজ বাড়ে, মুখে হালকা তেল জমে। অনেকেই তখন ভুল করে আরও পাউডার চাপিয়ে দেন। ফল? মুখ ভারী আর কেকি হয়ে যায়। এখানে দরকার ছোট্ট বিরতি। ঘাম বা তেল ঘষে না মুছে ব্লটিং পেপার দিয়ে হালকা চেপে নিন। সামান্য ফেস মিস্ট বা সেটিং স্প্রে স্প্ল্যাশ করুন। এই রিফ্রেশ কৌশল মেকআপকে বাড়তি কোনো স্তর চাপানো ছাড়াই নতুনভাবে সেট করে দেয়। ভারী সাজ নয়, বরং কৌশল জানলে দিনের শেষেও ক্লান্তি ধরা পড়ে না। এজন্য অল্প কয়েকটি পণ্য সঙ্গে রাখুন। যেমন— অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য ব্লটিং পেপার, ঠেঁাট ও গালে চটজলদি আভা আনতে টিন্ট লিপ, টি-জোনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণে রাখতে কমপ্যাক্ট পাউডার ও ট্রাভেল সাইজ সেটিং স্প্রে।

স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত

আধুনিক মেকওভার ট্রেন্ডে এসেছে আমূল পরিবর্তন। এখন আর কেউ নিখুঁত প্লাস্টিক লুকের পেছনে ছোটেন না। হাসলে মুখে সূক্ষ্ম রেখা পড়বে, ত্বকের স্বাভাবিক টেক্সচার দেখা যাবে— এটাই এ সময়ের সৌন্দর্য বারতা। আর্দ্র আবহাওয়ায় এ ন্যাচারাল ফিনিশ সবচেয়ে বেশি কার্যকর। এটি আপনাকে শুধু বাইরে থেকে সুন্দর করবে না; ভেতর থেকেও ছড়াবে স্নিগ্ধ আভা।

প্রসাধনী কভারেজে যত কম দেওয়া যায়, বেশি সময় ধরে মেকআপ তত সতেজ দেখায়

দিনশেষে নিজের কাছে

এক মেকআপে সারা দিন থাকা মানে ত্বককে অবহেলা করা নয়। দীর্ঘ সময় মেকআপে ঢেকে থাকার পর রাতে ত্বককে শ্বাস নিতে দেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, ডাবল ক্লিনজিং ছাড়া দিনের শেষ হওয়া উচিত নয়। যতটা যত্ন নিয়ে, ভালোবেসে মেকআপ করবেন; ততটা যত্নেই তা তুলে ফেলতে হবে। তবেই ত্বক থাকবে ভেতর থেকে সতেজ, সুন্দর।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ০
    জর্ডান
    ০
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    ২৩ জুন ২০২৬, ০৩:৪৮

    হলান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    হলান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

    ২৩ জুন ২০২৬, ০৮:০০

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

    ২৩ জুন ২০২৬, ১০:০২

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    রাজশাহীতে ছেলের হাতে প্রাণ গেল শিক্ষক বাবার

    ২৩ জুন ২০২৬, ০৮:০৯

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    ২৩ জুন ২০২৬, ০৭:২৩

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়তে পারে

    ২৩ জুন ২০২৬, ০৭:৪৩

    দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

    দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

    ২৩ জুন ২০২৬, ০৯:২৯

    advertiseadvertise