Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

সুস্বাদু স্যুপ

মরিয়ম হোসেন নূপুর
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩
শেয়ার করুন:
সুস্বাদু স্যুপ

লাইম ভেজিটেবল ডাম্পলিং স্যুপ

ডায়েট হোক কিংবা অসুস্থতা, স্যুপের জুড়ি মেলা ভার। ঘরে বসে নানা স্বাদের স্যুপ তৈরির রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর

লাইম ভেজিটেবল ডাম্পলিং স্যুপ

উপকরণ (ডাম্পলিং): ওয়ানটাইম র‍্যাপার ১২-১৫টি, গাজর কুচি সিকি কাপ, বাঁধাকপি কুচি সিকি কাপ, পেঁয়াজপাতা কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি আধা চা চামচ, সয়া সস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ এবং লবণ স্বাদমতো।

উপকরণ (স্যুপ): ভেজিটেবল স্টক ৪ কাপ, গাজর কুচি ২ টেবিল চামচ, মাশরুম স্লাইস ২ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর খোসার কুচি আধা চা চামচ, তিলের তেল ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, লবণ ও গোলমরিচ স্বাদমতো এবং ধনেপাতা (সাজানোর জন্য) পরিমাণমতো।

প্রণালি: প্রথমে ডাম্পলিংয়ের পুর তৈরি করতে একটি বাটিতে গাজর, বাঁধাকপি, পেঁয়াজপাতা, রসুন ও আদা কুচি নিন। এতে সয়া সস, গোলমরিচ ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিটি ওয়ানটাইম র‍্যাপারের মাঝখানে এক চা চামচ করে পুর দিয়ে কিনারায় সামান্য পানি লাগিয়ে ভাঁজ করে ভালোভাবে আটকে দিন।

এবার একটি পাত্রে সবজি স্টক গরম করুন। এতে আদা, রসুন, গাজর, মাশরুম ও পেঁয়াজপাতা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। এরপর সয়া সস, কাঁচা মরিচ, লবণ ও গোলমরিচ দিন। সবজি কিছুটা নরম হলে তৈরি করা ডাম্পলিংগুলো সাবধানে স্যুপে ছাড়ুন। ডাম্পলিংগুলো সিদ্ধ হয়ে ওপরে ভেসে উঠলে আরও ২-৩ মিনিট রান্না করতে হবে। চুলা বন্ধ করার ঠিক আগে লেবুর রস, লেবুর খোসার কুচি ও তিলের তেল মিশিয়ে নিন। বাটিতে গরম স্যুপ ঢেলে ওপরে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

স্পিনাচ অ্যান্ড কোকোনাট ক্রিম স্যুপ

উপকরণ: পালংশাক (ধুয়ে কুচি করা) ৪০০ গ্রাম, পেঁয়াজ (মাঝারি আকারের, কুচি করা) ১টি, রসুন কুচি ৩ কোয়া, আদা কুচি ১ চা চামচ, আলু (মাঝারি আকারের, ছোট টুকরা করা) ১টি, মাখন ২ টেবিল চামচ, সবজি বা চিকেন স্টক অথবা গরম পানি আধা লিটার, কোকোনাট ক্রিম ২০০ মিলিলিটার, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, জায়ফল গুঁড়া ১ চিমটি এবং লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি: একটি পাত্রে মাখন গরম করে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত প্রায় ৫ মিনিট ভাজুন। এরপর রসুন ও আদা কুচি দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার আলুর টুকরা ও স্টক দিয়ে ফুটে উঠলে ঢেকে প্রায় ১০-১২ মিনিট রান্না করুন, যতক্ষণ না আলু নরম হয়। তারপর পালংশাক দিয়ে আরও ৩ মিনিট রান্না করতে হবে। বেশি সময় রান্না করবেন না, শাকের গাঢ় সবুজ রঙ নষ্ট হয়ে যেতে পারে। এবার চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে মসৃণ করুন। তারপর মিশ্রণটি আবার পাত্রে ঢেলে অল্প আঁচে রান্না করতে হবে। সাজানোর জন্য সামান্য কোকোনাট ক্রিম আলাদা রেখে বাকিটা স্যুপে মেশান। লবণ, গোলমরিচ ও জায়ফল গুঁড়া দিয়ে নেড়ে প্রায় ৪ মিনিট গরম করুন। স্যুপ ফুটতে দেবেন না। চুলা বন্ধ করে লেবুর রস মিশিয়ে নিন। বাটিতে ঢেলে আলাদা করে রাখা কোকোনাট ক্রিম ও সামান্য গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

রোস্টেড পাম্পকিন অ্যান্ড ক্যারট স্যুপ

উপকরণ (স্যুপ):  মিষ্টিকুমড়া (খোসা ছাড়িয়ে টুকরা করা) ২০০ গ্রাম, গাজর (মাঝারি আকারের, খোসা ছাড়িয়ে কাটা) ১টি, পেঁয়াজ (মাঝারি আকারের, কুচি করা) ১টি, রসুন কুচি ৭-৮ কোয়া, মাখন ৪ টেবিল চামচ, স্টার অ্যানিস ১টি, দারচিনি (২ ইঞ্চি আকারের) ১ টুকরা, সবজি বা চিকেন স্টক পৌনে ১ লিটার, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ক্রিম ৩-৪ টেবিল চামচ এবং তেল ১ টেবিল চামচ।

উপকরণ (টপিং): কুমড়া বীজ ২ টেবিল চামচ, সূর্যমুখী বীজ ১ টেবিল চামচ, তিল ১ চা চামচ, অলিভ অয়েল আধা চা চামচ এবং লবণ সামান্য।

প্রণালি: মিষ্টিকুমড়া ও গাজরের টুকরায় সামান্য লবণ ও অলিভ অয়েল মাখিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ১৫ থেকে ১৮ মিনিট রোস্ট করে নিন। এবার একটি শুকনো কড়াইয়ে কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ ও তিল দিয়ে মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট নেড়ে হালকা সোনালি করে ভাজুন। সামান্য অলিভ অয়েল ও এক চিমটি লবণ মিশিয়ে নামিয়ে আলাদা রাখুন। এবার একটি পাত্রে মাখন গরম করে স্টার অ্যানিস ও দারচিনি দিয়ে ৩০ সেকেন্ড নেড়ে পেঁয়াজ কুচি যোগ করুন। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজুন; সময় লাগবে ৫ মিনিটের মতো। এরপর রসুন কুচি ও জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এবার স্টক ঢেলে ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করতে হবে। এরপর স্টার অ্যানিস ও দারচিনি তুলে ফেলুন। রোস্ট করা মিষ্টিকুমড়া ও গাজর দিয়ে মিশ্রণটি ব্লেন্ডারে মসৃণ করে নিন। শেষ ধাপে মিশ্রণটি আবার পাত্রে ঢেলে অল্প আঁচে বসিয়ে নিতে হবে। লবণ ও গোলমরিচ দিয়ে স্বাদ ঠিক করে নিন। স্যুপ ঘন হলে ক্রিম মিশিয়ে আরও ২ মিনিট গরম করুন। বাটিতে ঢেলে ওপরে ভাজা বীজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

সুস্বাদু স্যুপরেসিপিক্রিম স্যুপক্যারট স্যুপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    ৬২৭ টাকা থেকে ১২,৫০০: পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দাবি কতটা যৌক্তিক

    ৬২৭ টাকা থেকে ১২,৫০০: পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দাবি কতটা যৌক্তিক

    দক্ষিণ কোরিয়ায় তায়কোয়ান্দোতে সোনা ও রুপা জিতলেন বাংলাদেশি নাফিউল

    দক্ষিণ কোরিয়ায় তায়কোয়ান্দোতে সোনা ও রুপা জিতলেন বাংলাদেশি নাফিউল