Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

সিলেটে আ.লীগ নেতাকে পুড়িয়ে হত্যার দাবির ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৮:২৬
সিলেটে আ.লীগ নেতাকে পুড়িয়ে হত্যার দাবির ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

ছবি: আগামীর সময়

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে— সিলেটে আওয়ামী লীগের এক নেতাকে বাড়ি থেকে তুলে এনে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি।

তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। যাচাই করে দেখা যায়, ভাইরাল ভিডিওটির সঙ্গে সিলেটের কোনো ঘটনার সম্পর্ক নেই। এমনকি এটি সাম্প্রতিক কোনো ঘটনাও নয়। মূলত, ভিডিওটি গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, ‘Alip Bayragi’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৯ ডিসেম্বর ভিডিওটি প্রথম ছড়ানো হয়। সেখানে উল্লেখ করা হয়, ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল মানুষ। পরে তার মরদেহে আগুন দেওয়া হয়। ভাইরাল ভিডিওর দৃশ্যের সঙ্গে ওই ঘটনার একাধিক ভিডিওর মিল পাওয়া গেছে।

এ ছাড়া বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ১৯ ডিসেম্বর ‘ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, নিহত দীপু চন্দ্র দাস (২৭) একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

একই ঘটনার তথ্য দেশি-বিদেশি একাধিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেটে আওয়ামী লীগের কোনো নেতাকে এভাবে পুড়িয়ে হত্যার খবর বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং ভালুকায় সংঘটিত গত বছরের একটি ঘটনাকে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থাপন করে নতুন করে ছড়ানো হচ্ছে। সিলেটে আওয়ামী লীগ নেতাকে পুড়িয়ে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি তাই সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা।

পুড়িয়ে হত্যাময়মনসিংহসিলেটধর্ম অবমাননাপিটিয়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ