Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আগুনের দাবি ভুয়া, ভিডিওটি শর্টসার্কিটের

agamir somoy
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১১
দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আগুনের দাবি ভুয়া, ভিডিওটি শর্টসার্কিটের

ছবিঃ আগামীর সময়

কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ তুলে একটি অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক কোনো রাজনৈতিক সহিংসতার নয়; বরং এটি নোয়াখালীর পুরোনো একটি অগ্নিকাণ্ডের ঘটনা।

যাচাই করে দেখা যায়, ভিডিওটি গত বছরের ১৭ ডিসেম্বর ‘fajile.abir1’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল। সেখানে ক্যাপশনে লেখা ছিল- ‘সর্দার বাড়িতে ঘটে যাওয়া আগুনের ঘটনা’। ভাইরাল দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে ওই ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়।

এছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘আব্দুর রহমান ফারুক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ১৬ ডিসেম্বর প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘১৩ নং রসুলপুর ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড সদ্দার বাড়ির দরজায় সংলগ্ন দপ্তরী বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নোয়াখালী চৌমুহনী ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।’

তথ্য-উপাত্ত বিশ্লেষণে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওটি নোয়াখালীর রসুলপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের। এর সঙ্গে কুমিল্লার দেবিদ্বার বা ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত কোনো সাম্প্রতিক অগ্নিসংযোগের সম্পর্ক নেই।

অতএব, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ’- এমন দাবি ভিত্তিহীন। ভিডিওটি নির্বাচন-পূর্ব সময়ের একটি পুরোনো ঘটনার দৃশ্য, যা ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে।

দাঁড়িপাল্লাকুমিল্লা১৩ নং রসুলপুরপুরোনো ঘটনাশর্টসার্কিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির