Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

পানির ওপর দাঁড়িয়ে নামাজ আদায়ের দৃশ্যটি এআই

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:০২
পানির ওপর দাঁড়িয়ে নামাজ আদায়ের দৃশ্যটি এআই

ছবি: আগামীর সময়

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন দাবি করে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দাবি করা হচ্ছে— চট্টগ্রামের বন্যায় পানির ওপর দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করছে। ফেসবুকের একটি গ্রুপে গত ১২ জুলাই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘#চট্টগ্রাম বন্যা #পানির উপর নামাজ আদায় করে।আল্লাহ তায়ালা সিফা দান করুক।’ ফেসবুকের একাধিক গ্রুপ ছাড়াও ইউটিউব, এক্স ও টিকটকেও ছবিটি ব্যাপকভাবে ব্যবহার হতে দেখা গেছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।


ছবির অসংগতি

ছড়িয়ে পড়া ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এতে একাধিক অস্বাভাবিক অসংগতি চোখে পড়ে। ছবিটিতে দেখা যাচ্ছে, একজন ইমাম পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন এবং তার সামনে একটি মাইক রয়েছে। তবে নামাজে দাঁড়ানো ব্যক্তিদের চেহারায় চরম অস্বাভাবিকতা লক্ষ করা যায়; কারও চেহারাই সম্পূর্ণ বা স্পষ্ট নয়। এর চেয়েও বড় অসংগতি হলো, পেছনের কাতারে দাঁড়ানো ব্যক্তিদের শুধু শরীর দেখা গেলেও অবাস্তবভাবে তাদের কোনো চেহারা বা মুখাবয়ব নেই। এ ধরনের ত্রুটি সাধারণত এআই সম্পাদিত ছবিতেই দেখা যায়।

প্রযুক্তিগত যাচাই ও এআই শনাক্তকরণ টুলসের প্রমাণ


এই অসংগতির নেপথ্যে থাকা কারসাজি নিশ্চিত করতে ছবিটি একাধিক নির্ভরযোগ্য এআই কনটেন্ট শনাক্তকরণ টুলসে পরীক্ষা করা হয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।


গুগলের এআই শনাক্তকারী টুল ‘সিন্থআইডি’ (SynthID)-এর প্রযুক্তিগত বিশ্লেষণে স্পষ্ট জানানো হয়, এটি গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত করা হয়েছে।’ পরে ছবিটি অন্য একটি নির্ভরযোগ্য টুলসে ‘হাইভ মডারেশন’ (Hive Moderation)-এ পরীক্ষা করা হলে সেটির ফলাফলেও দেখা যায়, ছবিটির এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ (৯৯ দশমিক ৭)।

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম বা বিশ্বস্ত কোনো উৎসে এ ধরনের ঘটনা কিংবা এর কোনো মূল ছবি খুঁজে পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য ও প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, চট্টগ্রামের বন্যায় পানিতে দাঁড়িয়ে নামাজ আদায়ের এই দৃশ্যটি সম্পূর্ণ ভুয়া ও সাজানো। বন্যা পরিস্থিতির সংবেদনশীল আবেগকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির সাহায্যে এই কৃত্রিম ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অসঙ্গতিভারী বর্ষণচট্টগ্রামের বন্যানামাজ আদায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    advertiseadvertise