Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টেলিভিশন

তারকাবহুল ‘আনন্দ মেলা’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:১২
তারকাবহুল  ‘আনন্দ মেলা’

‘আনন্দমেলা’র দৃশ্যে আফরান নিশো ও পরীমণি

ঈদুল আজহা উপলক্ষে নাচ, গান, কৌতুক, কুইজসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। একঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা আফরান নিশো। ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে হাজির হবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গানটি পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এর কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ পরিবেশন করবেন নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল। কবির বকুলের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। ‘দূর দ্বীপবাসিনী’ গানে নেচেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।

দর্শকের অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামে একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমণি। এ ছাড়া কয়েকজন তারকাকে নিয়ে থাকছে কুইজ শো। এতে অংশ নিয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার ও ফররুখ আহমেদ রেহান, অভিনেত্রী কেয়া পায়েল, কণ্ঠশিল্পী আতিয়া আনিসা, জেফার রহমান। স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনির পারফরম্যান্স থাকছে অনুষ্ঠানে। এ ছাড়া অংশ নিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামে একটি পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন।

ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

তারকাবহুলআনন্দ মেলাঈদুল আজহাবর্ণিল আয়োজনখ্যাতিসম্পন্নবিনোদন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise