দেব কি মোদির দলে যাচ্ছেন?
বিনোদন ডেস্ক

শুভেন্দু অধিকারী ও দেব
টলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেব। রাজনীতিতে নেমে প্রথমবারেই লোকসভার সংসদ সদস্য (এমপি) হয়েছেন। সেই জয়রথ থামল না, ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো এমপি হয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব হারিয়েছেন টলিউডের আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়কে। ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন দেব।
তবে গত জুনে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষসহ মোট ১৯ জন সংসদ সদস্য রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন বলে একটি চিঠি প্রকাশ্যে আসার পর শুরু হয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক। শেষ পর্যন্ত সেই চিঠির বিষয়ে আর কিছুই জানা যায়নি।
এদিকে দেবকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। দেব নাকি মমতার দল ছাড়তে পারেন। গতকাল মঙ্গলবার দেব তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি নিয়েই শুরু বিতর্কের। মূলত এই ছবির মাধ্যমেই জানা যায় পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেবের বাড়িতে গিয়েছেন।
দেব শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।
এরপরই নেটিজেনরা বলছেন দেব তাহলে কি মোদিরে দলে চলে যাবেন?




