Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টালিউড

ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক

agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৫:২৯
ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের পরিচালক

ভারতের দক্ষিণ কলকাতার দক্ষিণ কলকাতা এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার সকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিচালকের বাড়ি হিন্দুস্থান পার্ক এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল।

আরও পড়ুন

চিত্রনায়িকা ববির বিরুদ্ধে মামলা করবেন নায়ক

২৭ মে ২০২৬

অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ভৌতিক কাহিনির আড়ালে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গধর্মী উপস্থাপনার কারণে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। পরে একই ধারায় ‘আশ্চর্য প্রদীপ’ নির্মাণ করেন তিনি।

পরবর্তীতে জিতু কমলকে নিয়ে নির্মিত ‘অপরাজিত’ ছবির মাধ্যমে তিনি আরও জনপ্রিয়তা পান। চলচ্চিত্রটি বক্স অফিসেও সফল হয়। বর্তমানে তিনি ‘অপরাজিত ২’ নিয়ে কাজ করছিলেন।

গত বছর মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ নিয়ে তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এটিই হয়তো তার শেষ কাজ হতে পারে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিনি একাই বাসায় থাকতেন, তার কন্যা মুম্বাইয়ে বসবাস করেন।

ভূতের ভবিষ্যৎপরিচালক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise