Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ঢালিউড

চিত্রনায়িকা ববির বিরুদ্ধে মামলা করবেন নায়ক

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৫:০২
চিত্রনায়িকা ববির বিরুদ্ধে মামলা করবেন নায়ক

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘তছনছ’। মুক্তির এক দিন আগে মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সিনেমাটির প্রেস মিট আয়োজন করে প্রযোজনা সংস্থা মুন্না খান মাল্টিমিডিয়া।

নির্ধারিত সময় বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। অনুষ্ঠানে নির্মাতা বদিউল আলম খোকন, শিবা সানু, মারুফ আকিব ও চিত্রনায়ক মুন্না খানসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তবে চিত্রনায়িকা ববি হক উপস্থিত ছিলেন না।


আরও পড়ুন

আনন্দের দিনে প্রবাসীদের বুক ভেঙে যাওয়া ঈদ, উঠে এলো জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্যে

২৭ মে ২০২৬

এ বিষয়ে প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান বলেছেন, সংবাদ সম্মেলনের এক ঘণ্টা আগেও ববি হকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি জানিয়েছেন তিনি পথে আছেন এবং অনুষ্ঠানে আসবেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি না আসায় প্রেস মিট শুরু করতে হয়েছে।



তার ভাষ্য, কেন তিনি অনুষ্ঠানে আসেননি তা যাচাই করা হবে। ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকলে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ করা হবে। সমাধান না হলে ঈদের পর ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করা হবে।

মুন্না খান অভিযোগ করে বলেছেন, তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হচ্ছে। ববি হকের অনুপস্থিতি যদি এর অংশ হয়ে থাকে এবং সমিতিগুলো ব্যবস্থা না নেয়, তাহলে তিনি ভবিষ্যতে আর সিনেমা নির্মাণে বিনিয়োগ করবেন না।

চিত্রনায়িকা ববিমুন্না খান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise