Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

কিছু না জেনেই দেবের কথায় সায় দিয়েছিলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৫:১৯
কিছু না জেনেই দেবের কথায় সায় দিয়েছিলেন শুভশ্রী

দেব ও শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি এখন পরিচালক ও প্রযোজক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। আসন্ন দুর্গাপূজোয় মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালিত প্রথম ও বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী।

দেব-শুভশ্রী বাংলা সিনেমার বেশ জনপ্রিয় জুটি। দর্শকরা তাই ভালোবেসে তাদের নাম দিয়েছে ‘দেশু’। এবার সিনেমার কাজ শেষ করে সহশিল্পী শুভশ্রীর উদ্দেশে এক খোলা চিঠি দিয়েছেন দেব। 

সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীকে উদ্দেশ্য করে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেব সিনেমাটির যাত্রার নানা স্মৃতি তুলে ধরেছেন। জানিয়েছেন, এটি ছিল তার পরিচালনায় প্রথম সিনেমা এবং এই পথচলার শুরুতে ছিল অনেক অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতেই কোনো স্ক্রিপ্ট, শিরোনাম বা সিনেমাটি শেষ পর্যন্ত কেমন হবে, তা না জেনেই তার ওপর আস্থা রেখে ‘দেশু৭’-এর অংশ হয়েছিলেন শুভশ্রী।

দেব লিখেছেন, ‘দেশু৭ এর অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ! আমি যখন এই বড় পদক্ষেপটা নেওয়া এবং প্রথমবারের মতো একটি সিনেমা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার চারপাশে অনেক অনিশ্চয়তা ছিল। এমন এক সময়ে যখন দুর্গাপূজার মতো বড় সময়েও আমাকে সিনেমা মুক্তি দিতে দেওয়া হচ্ছিল না, তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। স্ক্রিপ্ট, শিরোনাম কিংবা এই সিনেমাটি শেষ পর্যন্ত কী রূপ নেবে— তার কিছুই না জেনেও তুমি দেশু৭-এ সায় দিয়েছিলে।’

আরও পড়ুন

বলিউডে পা না রেখেও যেভাবে প্যান-ইন্ডিয়া তারকা হয়ে উঠলেন যশ

২৭ আগস্ট ২০২৬

শুভশ্রীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে দেব আরও জানান, এই সিনেমার যাত্রায় তাকে নতুনভাবে দেখার সুযোগ হয়েছে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও শুভশ্রী কতটা পরিণত হয়েছেন, তা কাছ থেকে উপলব্ধি করেছেন তিনি। পেশাগত ও ব্যক্তিগত জীবন সুন্দরভাবে সামলে তার এগিয়ে চলার বিষয়টিও দেবের কাছে অনুপ্রেরণাদায়ক।

পোস্টে দেব আরও লেখেন, প্রায় একই সময়ে শুরু হওয়া তাদের পথচলা ‘দেশু৭’-এর মাধ্যমে নতুন এক অধ্যায়ে এসে এক সুতোয় বাঁধা পড়েছে। পরিচালকের আসনে বসে প্রথম সিনেমা নির্মাণের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, কোনো কিছুর সম্পূর্ণ রূপ জানার আগেই যারা সেই ভাবনার ওপর বিশ্বাস রাখেন, তাদের মূল্য কতটা।

শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেব লিখেছেন, ‘আমার পাশে দাঁড়ানোর জন্য, আমার ওপর আস্থা রাখার জন্য এবং এই যাত্রার অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সেই সঙ্গে, এতগুলো বছর পরেও ভক্তদের মনে দেশুর প্রতি সেই ভালোবাসা ও আবেগ বাঁচিয়ে রাখতে আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ।’

দেবের এই আবেগঘন পোস্টের পর নতুন করে আলোচনায় এসেছে ‘দেশু৭’। 


শুভশ্রীদেবটালিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে