Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মঞ্চ

ঢাকায় প্রথমবারের মতো হতে যাচ্ছে ফ্রেঞ্চ অপেরা শো

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২
ঢাকায় প্রথমবারের মতো হতে যাচ্ছে ফ্রেঞ্চ অপেরা শো

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফ্রেঞ্চ অপেরা শো। আগামী ২১ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হবে বাংলা অপেরা মিউজিকও।
ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন অ্যান্ড আর্টিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে এই অপেরা শোর আয়োজন করা হচ্ছে। এতে ফরাসি অপেরা শিল্পী ভেরোনিকা পেইন ও ফ্রেবিক মেইট্টে পারফর্ম করবেন।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান বলেন, “ফরাসি অপেরা শো আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের স্থানীয় সংস্কৃতির সঙ্গে, বিশেষ করে আমাদের স্থানীয় যাত্রাপালার সঙ্গে ইউরোপীয় অপেরার একটি ফিউশন ঘটানো। আমাদের ঝিমিয়ে পড়া যাত্রা সংস্কৃতিকে উজ্জীবিত করাও একটি উদ্দেশ্য।”

আরও পড়ুন

একযুগের প্রেমের পর ব্যবসায়ীকে বিয়ে করলেন গায়িকা পর্না

২৬ অক্টোবর ২০২৬

আর্টিস্ট ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা ক্লাবের প্রারম্ভিক ইতিহাস স্মরণ করে এই আন্তর্জাতিক আয়োজনের জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং তরুণ শিল্পীদের বিকাশে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের এ ধরনের বড় আয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের কালচারাল অ্যাটাশে বাটিস্টে লেব্রে বাংলাদেশে প্রথমবারের মতো এই ফরাসি অপেরা শো সফলভাবে আয়োজনের ক্ষেত্রে ফরাসি দূতাবাসের সর্বাত্মক সমর্থনের কথা জানান।

একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক শিল্প বিনিময়ে ফরাসি সরকারের ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

আয়োজকরা জানান, অপেরা শো উপভোগ করতে আগ্রহীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। একই সঙ্গে এই ফি প্রদানকারীদের এক বছরের সদস্যপদ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের লোরোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২