Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

বাগদান সারলেন ম্যাডিসন বিয়ার ও জাস্টিন হার্বার্ট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৩:১৩
বাগদান সারলেন ম্যাডিসন বিয়ার ও জাস্টিন হার্বার্ট

পপ তারকা ম্যাডিসন বিয়ার এবং এনএফএল তারকা জাস্টিন হার্বার্ট

বিনোদন জগৎ আর খেলার মাঠের মেলবন্ধন নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নতুন যুগল। জনপ্রিয় আমেরিকান পপ তারকা ম্যাডিসন বিয়ার এবং এনএফএল তারকা জাস্টিন হার্বার্ট আনুষ্ঠানিকভাবে তাদের বাগদান সম্পন্ন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের এই খুশির খবর জানান এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা যৌথ ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে হাতের তালুতে হীরার আংটির বাক্স নিয়ে প্রপোজ করছেন ২৮ বছর বয়সী কোয়ার্টারব্যাক জাস্টিন হার্বার্ট। আর সামনে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন ২৭ বছর বয়সী গায়িকা ম্যাডিসন বিয়ার। ছবির ক্যাপশনে ম্যাডিসন লিখেছেন— ‘আমার হবু স্বামীর সঙ্গে দেখা করুন।’

আরও পড়ুন

ঢাকায় আবারও স্থগিত অনুপম রায়ের কনসার্ট

৩০ জুলাই ২০২৬

২০২৫ সালের আগস্টে প্রথমবার একসঙ্গে জনসমক্ষে দেখা যায় এই জুটিকে। এরপর এনএফএলের ম্যাচ থেকে শুরু করে বাস্কেটবল ও বেসবল ম্যাচেও তাদের রসায়ন নজর কেড়েছিল ভক্তদের।

জাস্টিন হার্বার্ট তার দল চার্জার্সের হয়ে সপ্তম সিজনের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার ঠিক আগের দিনই জীবনে যুক্ত করলেন নতুন এক আংটি।

হার্বার্ট ও ম্যাডিসনকে শুভেচ্ছা জানিয়ে এনএফএল তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে— ‘জাস্টিন হার্বার্ট এবং ম্যাডিসন বিয়ারকে তাদের বাগদানের জন্য অনেক অনেক অভিনন্দন।’

২০১২ সালে মাত্র ১৩ বছর বয়সে ম্যাডিসন বিয়ারের একটি গানের কভার ভিডিও শেয়ার করেছিলেন পপ তারকা জাস্টিন বিবার। সেখান থেকেই রাতারাতি তারকা বনে যান ম্যাডিসন।

দুইবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই গায়িকা চলতি বছরই প্রকাশ করেছেন তার হিট গান ‘লাভারগার্ল’। যেখানে মডেল হিসেবে দেখা গিয়েছিল তার জীবনসঙ্গী জাস্টিন হার্বার্টকেই! ভিডিওর সেই সৈকতে হেঁটে যাওয়ার প্রেম বাস্তবে রূপ নিল বাগদানের মাধ্যমে।

জাস্টিন হার্বার্টম্যাডিসন বিয়ারবাগদান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা