Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

অর্ণবকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না: সুনিধি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৯:২৪
অর্ণবকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না: সুনিধি

বাংলা গানে নিজস্ব ধারা তৈরি করা সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। কোক স্টুডিও বাংলা–এর নতুন গান ‘মেঘ’-এ রবীন্দ্রনাথ ঠাকুর–এর ‘সোনার তরী’ কবিতার ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক বিতর্ক। গানটির সংগীত পরিচালক হওয়ায় সমালোচনার বড় অংশই পড়ছে অর্ণবের ওপর।

এমন পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, একজন শিল্পীর সব সৃষ্টি সবার ভালো লাগতেই হবে—এমন কোনো নিয়ম নেই।

সুনিধি লিখেছেন, ‘শিল্পীও একজন মানুষ। তার প্রতিটি সৃষ্টি যে সবার ভালো লাগবে, এমন কোনো নিয়ম নেই। কিছু গান হৃদয়ে গেঁথে যায়, কিছু গান হয়তো ছুঁয়ে যেতে পারে না। এটাই শিল্পের স্বাভাবিক নিয়তি। তাই কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।’

অর্ণবের গাওয়া ‘নয়ন তোমারে পায় না দেখিতে’, ‘আধেক ঘুমে’, ‘ফাগুন হাওয়ায়’, ‘কান পেতে রই’ ও ‘মেঘ বলেছে যাব যাব’-এর মতো জনপ্রিয় রবীন্দ্রসংগীতের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। সুনিধির ভাষায়, অর্ণবের সব গান সমান ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না—কারণ তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পীর ব্যর্থতাও তার সৃষ্টিশীল যাত্রার অংশ।

আরও পড়ুন

জুলাই নিয়ে পোস্ট দিয়ে তোপের মুখে শাওন, দিলেন ব্যাখ্যা

০২ জুলাই ২০২৬

রকস্টার চলচ্চিত্রের এই অভিনেত্রী বলেছেন, ‘আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য একজন শিল্পীকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না। পরে আবার আমরাই বলব—শিল্পীটা হারিয়ে গেল কেন? শিল্পীরা হারিয়ে যান না, আমরা আমাদের নির্মমতা দিয়ে তাদের হারিয়ে দিই।’

সুনিধি আহবান জানিয়ে বলেছেন, ‘সমালোচনা করুন, কিন্তু সম্মানটুকু অটুট রাখুন। কারণ একজন শিল্পী কোনো দেবতা নন, তিনি আমাদেরই মতো একজন মানুষ; যারও অনুভূতি আছে, কষ্ট আছে, আর আছে ভালোবাসা দিয়ে সৃষ্টি করে যাওয়ার স্বপ্ন।’

ভারতের আসামের বাসিন্দা সুনিধি নায়েকের সঙ্গে গানের সূত্রেই পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে অর্ণবের। ২০২০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে বাংলাদেশেও নিয়মিত সংগীতচর্চা ও পরিবেশনায় যুক্ত রয়েছেন সুনিধি।

সুনিধি নায়েকসংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবঅর্ণবকোক স্টুডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?