Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

আবারও চলচ্চিত্রের গানে রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৭
শেয়ার করুন:
আবারও চলচ্চিত্রের গানে রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়

সংগৃহীত ছবি

আবারও নতুন একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে ডি. এল. রায়ের প্রখ্যাত গান গেয়েছেন তিনি। ‘ধনধান্য পুষ্পভরা’ শিরোনামের এই গানটি শিল্পী অণিমার কণ্ঠে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই ছবিতে ব্যবহার করা হয়েছে।

শুধু এই গান নয়, এরই মধ্যে একাধিক চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। শিল্পী অণিমা রায় বলেন, ‘আমার কাছে এটা সবসময় আনন্দের, যখন কেউ বিভিন্ন মাধ্যমে রবীন্দ্রনাথের গান ব্যবহার করে। বিশেষ করে চলচ্চিত্রের মতো বড় মাধ্যমে রবীন্দ্রনাথের গানে কেউ আমাকে অফার করলে আমি না করি না। বরং আমি বলি, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্র-নজরুলের গান আরও বেশি বেশি ব্যবহার করা উচিত। সেই আগ্রহ থেকেই ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে আমার গান গাওয়া।’

উল্লেখ্য, এর আগে একাধিক চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ড. অণিমা রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন তিনি। ছবিটির পরিচালনায় রয়েছেন সাদেক সিদ্দিকী। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। এই ছবিতে গেয়েছেন ‘জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে’।

আরও পড়ুন

সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

১৯ নভেম্বর ২০২৬


রবীন্দ্রনাথের বাইরে পঞ্চকবির গানেও চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন ড. অণিমা রায়। অণিমা রায়ের চলচ্চিত্রের গানের তালিকায় রয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার ‘নব আনন্দে জাগো’, ‘অসম্ভব’ ছবির ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’, ‘ইতি কমলা’ চলচ্চিত্রের ‘যদি তারে নাই চিনিগো সে কি’ এবং ডি. এল. রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’।

এ ছাড়া প্রখ্যাত নির্মাতা আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ চলচ্চিত্রে তিনি গেয়েছেন ‘মেঘের কোলে রোদ হেসেছে’ ও ‘সেদিন আমায় বলেছিলে’। ‘ভালোবাসার প্রজাপতি’ চলচ্চিত্রে তাঁর কণ্ঠে শোনা গেছে ‘ভেঙে মোর ঘরের চাবি’ গানটি।

অন্যদিকে, ‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রে অণিমা রায় গেয়েছেন ‘আজি যত তারা তব আকাশে’। কলকাতার ‘রিইউনিয়ন’ চলচ্চিত্রের ‘হৃদয়ের একূল ওকূল’ গানটিও তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের গানগুলোর মধ্যে রয়েছে। গানটি শিল্পীর নিজেরও বিশেষ পছন্দের।

শিল্পীর মতে, একজন শিল্পী নিজের সাধনার গানগুলো যখন চলচ্চিত্রের বড় পর্দায় দেখেন, সেই আনন্দ সত্যিই অন্যরকম। কলকাতার ‘রিইউনিয়ন’ চলচ্চিত্রে তাঁর গানে অভিনয় করেছেন রাইমা সেন। এরপর নওশাবা, মিথিলা থেকে শুরু করে ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে অভিনেত্রী ভাবনার ঠোঁটে নিজের গাওয়া গান দেখে সত্যিই চলচ্চিত্রে আরও গান গাইতে ইচ্ছে করে বলে জানান তিনি।

অণিমা রায়রবীন্দ্রসংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ