Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

ওটিটিতে আবার তারা

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০২
ওটিটিতে আবার তারা

জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু

ওটিটি কনটেন্টে নতুন সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে ফিরছেন জনপ্রিয় তারকারা। তাদের নতুন কাজ নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান

হইচইয়ে ‘হেডলাইন’

নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে ওটিটিতে ফিরছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন ও শ্যামল মাওলা। আগামী ২৫ জুন ‘হইচই’য়ে মুক্তি পাবে এটি। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে দেখা যাবে সাংবাদিকদের গল্প। সত্য অনুসন্ধানে তাদের নিরন্তর লড়াই এবং এসবের আড়ালে থাকা ব্যক্তিজীবন, পারিবারিক টানাপড়েন ও মানসিক সংকট। গল্পের কেন্দ্রীয় চরিত্র তরুণ রিপোর্টার সামিউল। সে মনে করেছিল, ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ পেয়েছে— যখন একটি বড় মানি লন্ডারিং সিন্ডিকেটের তথ্য ফাঁস করে। কিন্তু হঠাৎই তার প্রথম পাতায় ছাপা প্রতিবেদনটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এরপরই সে বুঝতে পারে, সত্য প্রকাশের মূল্য শুধু পেশাগত নয়, জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। অন্যদিকে তার অনুসন্ধানী সহযোগী অভিজ্ঞ সাংবাদিক জহির বাধ্য হয় আত্মগোপনে যেতে। তাদের পিছু নেয় দুর্নীতিবাজ ডিবি কর্মকর্তারা। একপর্যায়ে সামিউল ও জহির জড়িয়ে পড়ে এক প্রাণঘাতী ইঁদুর-বিড়াল খেলায়।

‘গোলাম মামুন’ সিরিজের দুই বছর পর ওটিটিতে ফিরছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘হেডলাইন’ সিরিজে তিনি সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন। তার মতে, চরিত্রটি বহুস্তরীয়— কখনো আবেগপ্রবণ, কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এক মানুষ।

ইয়াশ রোহান জানিয়েছেন, সামিউল চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ কাজ। চরিত্রটির সঙ্গে তিনি পুরোপুরি একাত্ম হয়ে কাজ করেছেন বলেও জানান।

এদিকে ওটিটির মাধ্যমে অভিনয়ে ফিরছেন আফসান আরা বিন্দু। তিনি আইরিন চরিত্রে অভিনয় করেছেন। সারিকা সাবরিন আছেন দোলন চরিত্রে। তার ভাষ্য অনুযায়ী, পুরো সিরিজে বড় চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। আট পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, রাই রাজন্যা, অর্নিল বিরল।

বিদ্যা সিনহা মিম

চরকিতে ‘লাইফলাইন’

ভালোবাসার টানে মানুষ কতদূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অনন্যা নামের এক শহুরে মেয়ের দুর্গম যাত্রায় মিলতে পারে এর উত্তর। ২১ জুন (২০ জুন রাত ১২টা) চরকিতে মুক্তি পাবে এটি। এর মাধ্যমে ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম। তিনি জানান, মাটির উঁচু-নিচু রাস্তায় প্রচণ্ড গরমে শুটিং করতে হয়েছে। এক-দুইটা দৃশ্যের কাজ করেই সবার অবস্থা বেহাল হয়ে যেত। কিন্তু যখন দেখেছি দৃশ্যটি ভালো হয়েছে, তখন আবারও পুরোদমে কাজ শুরু করার স্পৃহা পেয়েছি।’

মাটির উঁচু-নিচু রাস্তায় প্রচণ্ড গরমে শুটিং করতে হয়েছে। একটা-দুইটা দৃশ্য করেই সবার অবস্থা বেহাল হয়ে যেত

মিম যোগ করেন, ‘ফিল্মটির থিমেটিক পোস্টারটা যদি খেয়াল করেন, দেখবেন সেখানে বালি ঘড়ির মধ্যে অনন্যা চরিত্রটি বসে আছে। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি, যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না। সেটা জানতে হলে, সিনেমা দেখতে হবে।’
‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা প্রমুখ।
পরিচালক কাজী আসাদ বলেন, ‘গল্পটির মাধ্যমে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি, যেটা দর্শকের সঙ্গে নির্মাতার এক ধরনের যোগাযোগ হয়।’
নির্মাতার সঙ্গে গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীরা।

জামাল ভূঁইয়া ও লামিমা লামআইস্ক্রিনে ‘ব্রাজেন্টিনা’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন দর্শকের সামনে। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন পরিচালক তারিক মুহাম্মাদ হাসান। অভিনেত্রী তাসনুভা তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জামাল ভূঁইয়া। শুটিং স্পটে জামাল জানিয়েছেন, শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে কয়েক মাস ধরে পরিচালকের সঙ্গে আলোচনা এবং উৎসাহের পর শেষ পর্যন্ত রাজি হন। তিনি বলেছেন, ‘প্রথমে মনে হয়েছিল পারব না। কিন্তু পরিচালক বারবার উৎসাহ দিয়েছেন। পরে আশরাফুল ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। তিনিও আমাকে কাজটি করতে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম, চেষ্টা করে দেখা যাক।’

কলাবাগান মাঠের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেন জাতীয় দলের এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘এই মাঠেই আমার ফুটবল ক্যারিয়ারের শুরু। সেই মাঠেই অভিনয়ের শুটিং করছি। বিষয়টি আমার জন্য বিশেষ অনুভূতির।’

অন্যদিকে জামাল বললেন, বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও নাটক বা সিরিজে অভিনয় একেবারেই নতুন অভিজ্ঞতা। ‘শুটিংয়ের পুরো বিষয়টাই আমার কাছে ম্যাজিকের মতো মনে হচ্ছে। অভিনয় সহজ নয়। যাদের সঙ্গে কাজ করছি, তারা সবাই পেশাদার শিল্পী। তবে নতুন এই অভিজ্ঞতা আমি উপভোগ করছি’— বলেছেন তিনি।

আট পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। ৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি।

হেডলাইনজিয়াউল ফারুক অপূর্বইয়াশ রোহানআফসান আরা বিন্দু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে