Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

আলোচনায় শাকিব-বুবলীর কন্যা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫১
আলোচনায় শাকিব-বুবলীর কন্যা

শাকিব খান এবং শবনম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক আছে কি নেই, সেটি কখনোই পরিষ্কার করেননি ঢালিউড তারকা শাকিব খান। এ নিয়ে অনেক জলঘোলা হয়েছে ঢালিউডে। অবশেষে সব জল্পনার অবসান হয়েছে বলা যায়! কারণ আবারও শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। এবার তাদের একটি কন্যাসন্তান জন্ম নিয়েছে। তার নাম রাখা হয়েছে শারলিন খান। তাকে ঘিরেই এখন সামাজিক যোগাযোগমাধ্যম সরব।  

গতকাল শুক্রবার মেয়ের জন্মের খবর জানিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন বুবলী। তিনি জানান, আরও ২৫ দিন আগেই অর্থাৎ গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্ট শাকিবের পেজে ট্যাগ দিয়েছেন এই তারকা। বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

কন্যাসন্তানের বাবা-মা হওয়ায় শাকিব ও বুবলীকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা। তবে কন্যাকে নিয়ে এখনও কিছু বলেননি শাকিব।

শারলিন খান হলো শাকিবের তৃতীয় সন্তান। এর আগে অপু বিশ্বাসের সঙ্গে সংসারে তাদের বড় ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। অন্যদিকে বুবলীর এটি দ্বিতীয় সন্তান। তিনি এর আগে শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীরের মা হন।

গত বছরের শেষের দিকে বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান তারা। গত মাস তিনেক ধরে বুবলী আড়ালে থাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি মা হচ্ছেন! সেটাই সত্যি হলো।

রঙিন সময়শাকিব খানশবনম বুবলী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise