শিল্পকলা একাডেমিতে আজ স্মরণ করা হবে লোকসম্রাট আব্বাসউদ্দীনকে

আব্বাসউদ্দীন আহমদ। ছবি: এআই
কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে সংগীতানুষ্ঠান ‘ওকি গাড়িয়াল ভাই’। আজ সন্ধ্যা ৬টায় ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে রয়েছে এই অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক থাকবেন বিশিষ্ট গবেষক ও সংগীতশিল্পী, অধ্যাপক ড. নাশিদ কামাল। তিনি সম্পর্কে আব্বাসউদ্দীন আহমদের নাতনি।
সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্ম সচিব ও মহাপরিচালক মোহা. হারুন-অর-রশীদ। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সংগীতানুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
জয়ার প্রেমে পড়া বারণ
২৬ অক্টোবর ২০২৬
আব্বাসউদ্দীন আহমদের মেজো ছেলে ছিলেন মুস্তাফা জামান আব্বাসী আর একমাত্র মেয়ে, কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন আব্বাসউদ্দীন আহমদ।




