Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

চলচ্চিত্র পরিচালনায় নওশাবা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৯
চলচ্চিত্র পরিচালনায় নওশাবা

কাজী নওশাবা আহমেদ

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করলেন। এর নাম রাখা হয়েছে ‘সোমেশ্বরী’। সিনেমার গল্পে পরিবেশ দূষণ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের বিষয় তুলে ধরা হয়েছে।

পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার (আইএফএম) উদ্যোগ ‘গ্রিন ফিল্মস’ প্রকল্পের অংশ হিসেবে এই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা শুরু হয়। পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব চলচ্চিত্র নির্মাণের ধারণা থেকে এই প্রকল্পের সৃষ্টি। এর আগে একই উদ্যোগের অংশ হিসেবে গোলাম রাব্বানীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ তৈরি হয়। সেই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে গড়া নতুন একটি দলে যুক্ত হন নওশাবা। কোনো চিত্রনাট্য ছাড়াই তারা সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় যান। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে মিশে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করে দলটি। একসঙ্গে খাওয়া-দাওয়া ও সময় কাটিয়ে গল্পের কাঠামো তৈরি করা হয়।

নওশাবা বলেন, ‘আমরা কোনো স্ক্রিপ্ট নিয়ে শুটিংয়ে যাইনি। সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে বলতে, তাদের জীবনকে জানতে জানতে গল্পটা তৈরি হয়েছে। হাওরের মানুষ, রাখাল, নৌকাচালকরা যেভাবে জীবনযাপন করেন, সেভাবেই তারা এই সিনেমায় অভিনয়শিল্পী হয়ে উঠেছেন।’

নওশাবা যোগ করেন, ‘গ্রিন ফিল্মস মানে শুধু প্রকৃতি নিয়ে গল্প বলা নয়, বরং পুরো নির্মাণ প্রক্রিয়া পরিবেশবান্ধব রাখা। আমরা প্রাকৃতিক আলো ব্যবহার এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা করেছি।’

নওশাবা উল্লেখ করেছেন– ‘সোমেশ্বরী’ কোনো একক ব্যক্তির কাজ নয়। এটি একটি সম্মিলিত প্রয়াস। নির্মাণে যুক্ত ছিলেন আপন, লতা, জাহিদসহ আরও কয়েক জন তরুণ চলচ্চিত্রকর্মী। পুরো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আইএফএম-এর বিবেশ রায় ও আকতানিন খায়ের তানিন।

বিবেশ রায় প্রায় ২৫ বছর আগে মধ্যনগরে গিয়ে চিত্রনায়িকা মুনমুন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠুকে নিয়ে ‘ধানের কাব্য’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এবার তিনি প্রযোজকের ভূমিকায় থেকে ‘সোমেশ্বরী’ নির্মাণে কাজ করেছেন।

বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে নওশাবার প্রথম সিনেমা। এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ০
    জর্ডান
    ০
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    ২৩ জুন ২০২৬, ০১:০৯

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ২৩ জুন ২০২৬, ০৩:১৭

    ৩০ জুন পর্যন্ত গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

    ৩০ জুন পর্যন্ত গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

    ২৩ জুন ২০২৬, ০১:২৫

    ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

    ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

    ২৩ জুন ২০২৬, ০১:৩৬

    লক্ষ্ণৌতে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

    লক্ষ্ণৌতে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

    ২৩ জুন ২০২৬, ০১:২৩

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    ২৩ জুন ২০২৬, ০৩:৫৪

    উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

    উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    ২৩ জুন ২০২৬, ০৩:৪৮

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    advertiseadvertise