নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেতে পারে রণবীরের ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ পার্ট ১’ নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেতে পারে। ভারতীয় পৌরাণিক মহাকাব্যনির্ভর অ্যাডভেঞ্চার ড্রামা ঘরানার এই চলচ্চিত্র ৬ নভেম্বর মুক্তির কথা থাকলেও সেই সময় এক দিন এগিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
ভারতের পাশাপাশি বিদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্র। সংশ্লিষ্ট পক্ষগুলো নতুন তারিখে সম্মত হলেও চূড়ান্ত অনুমোদন অবশ্য এখনো বাকি।
অনুমোদন মিললে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। এরই মধ্যে এর প্রচার শুরু হয়েছে, যেখানে বিখ্যাত ইউটিউবার মি. বিস্টকে দেখা গেছে। চলচ্চিত্রটিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন সাই পল্লবী, রবি দুবে, যশ প্রমুখ।




