Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

কৃত্রিম বন্ধু হিসেবে বড় পর্দায় আসছেন জেনা ওর্তেগা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫
কৃত্রিম বন্ধু হিসেবে বড় পর্দায় আসছেন জেনা ওর্তেগা

জেনা ওর্তেগা

‘আর্টিফিশিয়াল ফ্রেন্ড’ বা কৃত্রিম বন্ধু হিসেবে বড় পর্দায় আসছেন আমেরিকান অভিনেত্রী জেনা ওর্তেগা। ‘ক্লারা অ্যান্ড দ্য সান’ নামের নতুন সিনেমায় একটি অ্যান্ড্রয়েড রোবট হিসেবে দেখা যাবে তাকে। মানুষের নিঃসঙ্গতা দূর করার জন্য বানানো ক্লারার মধ্যে আছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য ও আশা। কিন্তু পুরনো মডেলের হওয়ায় তার কার্যকারিতা শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে স্বস্তি নিয়ে তার পাশে আসে কিশোরী জোসি ও তার মা। ক্লারাকে কিনে নেয় তারা। একটি পরিবারের জীবনে এসে তাদের মানুষ হয়ে থাকার গুরুত্ব শেখায় রোবটটি।

২০২১ সালে প্রকাশিত নোবেলজয়ী লেখক কাজুও ইশিগুরোর জনপ্রিয় উপন্যাস ‘ক্লারা অ্যান্ড দ্য সান’ অবলম্বনে ডিস্টোপিয়ান ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন তাইকা ওয়াইতিতি। এর পটভূমি প্রযুক্তিতে উন্নত এক ভবিষ্যৎ পৃথিবী। গল্পে এক চরিত্রের বর্ণনায়, ইন্টারনেটের অপব্যবহারের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত রোবটটির মাধ্যমে মানবিকতার শিক্ষা তুলে ধরা হয়েছে এতে।

প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্কের বর্তমান বাস্তবতায় সিনেমাটিকে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। গত বৃহস্পতিবার লন্ডন চলচ্চিত্র উৎসবে এর বিশ্ব প্রিমিয়ারে অংশ নেন জেনা ওর্তেগা। ২৪ বছর বয়সী এই তারকা বললেন, ‘গল্পটি আমার কাছে সময়োপযোগী মনে হয়েছে। এতে ভবিষ্যতের পৃথিবী তুলে ধরে দেখানো হয়েছে, আমরা এখনো একই সমস্যার সঙ্গে লড়ছি। এর সমাধান যেন সবসময় একে অন্যের মধ্যেই রয়েছে। একে অন্যের কথা মন দিয়ে শুনলেই হলো।’

আগামী ২১ অক্টোবর বিশ্ব জুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। চলতি বছরে এটি জেনা ওর্তেগার দ্বিতীয় সিনেমা। এর আগে মুক্তি পেয়েছে ‘দ্য গ্যালেরিস্ট’।

নেটফ্লিক্সের হরর-কমেডি সিরিজ ‘ওয়েডনেসডে’-তে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান জেনা ওর্তেগা।

ভৌতিক সিনেমায় অভিনয়ের জন্য বিশেষ পরিচিত আছে তার। ‘স্ক্রিম’ (২০২২), ‘এক্স’ (২০২২) ও ‘স্ক্রিম সিক্স’ (২০২৩)-এর জন্য তাকে ‘জেন-জি প্রজন্মের স্ক্রিম কুইন’ মনে করা হয়। তার আরেকটি বিখ্যাত সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ (২০২৪)।

জেনা ওর্তেগাক্লারা অ্যান্ড দ্য সানহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’