রুপালি গিটার ফেলে চলে যাওয়ার ৮ বছর
বিনোদন প্রতিবেদক

ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু গানের মতো করেই রুপালি গিটার ফেলে চলে গেছেন না ফেরার দেশে। আজ তার অষ্টম প্রয়াণ দিবস। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার মসজিদে আজ বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া কামনা করেছে পরিবার।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ১৯৮০ সালে সোলস ব্যান্ডে যোগ দিয়ে সংগীতজীবনে নতুন অধ্যায় শুরু হয়। ১৯৯১ সালে গঠন করেন নিজের ব্যান্ড লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)। ‘ফেরারি মন’, ‘হাসতে দেখো’, ‘চলো বদলে যাই’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার। এসব সৃষ্টিকর্ম ছুঁয়ে যায় নতুন প্রজন্মের শ্রোতাদের মনও।




