রজনীকান্তের সিনেমায় অতিথি চরিত্রে নয়নতারা
বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী নয়নতারা
ভারতীয় অভিনেত্রী নয়নতারা অতিথি চরিত্রে হাজির হবেন বড় পর্দায়। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ধর্মন’-এ স্বল্প সময়ের উপস্থিতি থাকবে তার।
গতকাল সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়েছে। যদিও নায়িকার চরিত্র নিয়ে বিস্তারিত জানানো হয়নি। কমল হাসান ও আর মহেন্দ্রন প্রযোজিত এবং অশ্বত মারিমুথু পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করছেন সিমরান, রাশি খান্না, রাম পোথিনেনি ও যোগী বাবু।
আরও পড়ুন
জয়ার প্রেমে পড়া বারণ
২৬ অক্টোবর ২০২৬




