Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘বনলতা সেনের মতো স্মরণীয় কাজ করতে চাই’

  • জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমায় শোভনা চরিত্রে অভিনয় করেছেন রুপন্তী আকিদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:০১
‘বনলতা সেনের মতো স্মরণীয় কাজ করতে চাই’

রুপন্তী আকিদ

‘বনলতা সেন’ সিনেমায় যুক্ত হলেন কীভাবে?
অস্ট্রেলিয়ায় ‘হৃদয়ে নজরুল’ নামে একটি মঞ্চ প্রযোজনায় কাজ করেছিলাম। সেখানকার একটি ছবি দেখে মাসুদ হাসান উজ্জ্বলের সহকারী পরিচালক যোগাযোগ করেন আমার সঙ্গে। এরপর তারা কিছু সংলাপ পাঠান। সেগুলো আমাকে অভিনয় করে পাঠাতে হয়। অনেকটা অডিশনের মতো। চরিত্রের চেয়েও সিনেমাটির প্রতি আগ্রহের মূল কারণ ছিল পরিচালক। তার নাটক ও সিনেমা আগে দেখেছি। তিনি এই সিনেমায় নতুন কিছু দিয়েছেন। ‘বনলতা সেন’ দেখলে দর্শকদের মধ্যে নতুন করে বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি হতে পারে।

অস্ট্রেলিয়ায় আপনার জন্ম ও বেড়ে ওঠা। বাংলা সাহিত্যনির্ভর একটি চরিত্রে নিজেকে প্রস্তুত করলেন কীভাবে?
অনেক কঠিন কাজ ছিল এটি। প্রমিত বাংলা শিখতে ও পুরনো মুভি দেখতে প্রতিদিন ‘বনলতা সেন’ নির্মাতার কাছ থেকে নির্দেশনা আসত। বিশেষ করে সত্যজিৎ রায়ের সিনেমাগুলো দেখতে বলা হতো। সারাক্ষণ আমার মায়ের হাতে স্ক্রিপ্ট থাকত আর উনি পড়তেন ও আমাকে পড়াতেন, যাতে উচ্চারণ ঠিক হয়। এভাবে অনেকদিন অনুশীলন করেছি। অস্ট্রেলিয়া থেকে উড়াল দেওয়ার আগপর্যন্ত প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করেছি। ঢাকায় গিয়ে মূল শুটিংয়ের আগে আমরা কস্টিউম পরে প্রতিদিন ক্যামেরার সামনে মহড়া করতাম।

সিনেমাটির পাণ্ডুলিপি কি আপনার সুবিধার জন্য ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল?
আমি বাংলা বুঝি এবং বলতেও পারি। তবুও আমার অংশটুকু ইংরেজিতে টাইপ করে নিয়েছিলাম। সংলাপ বুঝে আবেগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আয়নার সামনে নানা অভিব্যক্তি দিয়ে মহড়া করতাম।

‘বনলতা সেন’-এর শোভনা হতে পেরে কেমন লেগেছে?
শোভনা চরিত্রটি যেন আমার জন্যই ছিল! আর কোনো চরিত্রে বললে হয়তো করতামই না কাজটি। শোভনা জীবনানন্দের জীবনের প্রথম প্রেম। গুগল সার্চ করে শোভনার বিষয়ে পড়াশোনা করেছি। এমন একটি চরিত্রে পরিচালক আমার ওপর আস্থা রেখেছেন, এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমি পেশাদার অভিনয়শিল্পী নই। তাই গতানুগতিকতার বাইরে ‘বনলতা সেন’-এর মতো স্মরণীয় কিছু কাজ করতে চাই।

জীবনানন্দ দাশের কবিতা পড়েছিলেন আগে?
না। তবে শুটিংয়ে গিয়ে জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে পরিচিত হয়েছি। আমার সহশিল্পী খায়রুল বাসার শুটিংয়ে সবসময় জীবনানন্দের কবিতা পড়তেন। তার লেখা, ‘এই পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর’ লাইন দুটো আমার খুব পছন্দের। খায়রুল বাসার খুব সহযোগিতাপ্রবণ। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন। প্রতিটি দৃশ্যের শুটিংয়ের সময় বুঝিয়ে দিয়েছেন আমাদের কেমিস্ট্রি কেমন হওয়া প্রয়োজন।

অস্ট্রেলিয়ায় আপনি কী কাজ করেন?
অস্ট্রেলিয়ার স্টেট গভর্মেন্টের একটি ফুল টাইম জব করি। তা ছাড়া আমার ফটোগ্রাফি বিজনেস আছে।

বনলতা সেনঅস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise