Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

১১ বছর পর ফেসবুকে আনুশেহ

‘সুখেই ছিলাম, তবু ফিরে এলাম’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:১৩
‘সুখেই ছিলাম, তবু ফিরে এলাম’

আনুশেহ আনাদিল। ছবি : সাজ্জাদ হোসেন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ ১১ বছর পর ফিরেছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি ‘ছোট্ট ডায়নোসরের দেশে...’ শিরোনামে শেষ পোস্ট দেওয়ার পর তিনি ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় সংগীতাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় ছিলেন না।

সম্প্রতি ফেসবুকে ফিরে এক দিনেই তিনটি পোস্ট দিয়েছেন আনুশেহ। ফেরার পোস্টে তিনি জানিয়েছেন, কেন ফিরে এসেছেন তার পুরো উত্তর নিজের কাছেও নেই। তবে তার মনে হয়েছে, আবার কথা বলার সময় এসেছে। তিনি লেখেন, ‘ফেসবুক ছেড়ে আমি অনেক সুখে ছিলাম। সত্যিই সুখে ছিলাম। আশা করি, ফেসবুকে থেকেও সুখে থাকতে পারব।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখন এআইয়ের সহায়তায় বাংলায় নিজের ভাবনা প্রকাশ করা তার জন্য অনেক সহজ হয়ে গেছে।

পোস্টে নিজের মানসিক যাত্রার কথাও তুলে ধরেন এই শিল্পী। তিনি লেখেন, ‘খুলেছি কারণ আমার ভেতরে কোথাও একটু আলো এসে পৌঁছেছে।’ পাশাপাশি জীবনের অন্ধকার সময়ের অভিজ্ঞতাও মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছার কথা জানান।

ফেরার দিন দেওয়া আরেকটি পোস্টে শিল্পী, কবি ও সংস্কৃতিকর্মীদের মূল্যায়নের বিষয়টি তুলে ধরেন আনুশেহ। তার মতে, শিল্পীদের শুধু বিনোদনদাতা নয়, সমাজ ও রাষ্ট্র নির্মাণের অংশ হিসেবেও দেখা উচিত।

সংগীতের পাশাপাশি বর্তমানে চলচ্চিত্র নিয়েও কাজ করছেন তিনি। ‘কফিনের ডানা’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করছেন আনুশেহ। ছবিটি ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদানও পেয়েছে। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। তিনি গানেও ফিরবেন এমন আভাস পেয়েছেন ভক্তরা।

বাংলা লোকসংগীতের অন্যতম পরিচিত কণ্ঠ আনুশেহ আনাদিল। বাংলা ব্যান্ডের ‘তোমার ঘরে বসত করে ক’জনা’সহ তার গাওয়া বহু গান শ্রোতাদের কাছে জনপ্রিয়।

 

আনুশেহ আনদিলরঙিন সময়বিনোদনছোট্ট ডায়নোসরের দেশে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!