Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

জিও হটস্টারে শুরু হলো ‘ডেয়ারডেভিল: বোর্ন এগেইন’ সিজন ২

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৪:২৩
জিও হটস্টারে শুরু হলো ‘ডেয়ারডেভিল: বোর্ন এগেইন’ সিজন ২

সংগৃহীত ছবি

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান হলো। আবারও মুখোশ পরে হেল’স কিচেনের অলিগলিতে অপরাধীদের শায়েস্তা করতে ফিরছেন ম্যাট মারডক। জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল: বোর্ন এগেইন’ এর দ্বিতীয় সিজন এখন স্ট্রিম হচ্ছে জিও হটস্টারে। প্রথম সিজনের সাফল্যের পর এই সিজনটি আরও ডার্ক এবং অ্যাকশনে ভরপুর হবে বলে জানা গেছে।

এই সিজনে মোট ৮টি পর্ব থাকছে। ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় সিরিজটি উপভোগ করা যাচ্ছে। প্রতি বুধবার ঠিক সকাল সাড়ে ৬টায় মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। তাই মাঝ সপ্তাহের বিনোদনের জন্য ভক্তরা এখন থেকেই রুটিন সাজিয়ে নিচ্ছেন।

গল্পের মূলে আছেন সেই ম্যাট মারডক যিনি দিনে একজন সফল আইনজীবী এবং রাতে অন্ধকারের ত্রাস ‘ডেয়ারডেভিল’। তার প্রধান শত্রু সেই ভয়ংকর উইলসন ফিস্ক বা ‘কিংপিন’ আবারও শহরকে কবজা করার চেষ্টা করছেন। এবার ম্যাটের সামনে চ্যালেঞ্জটা আরও বড়, কারণ লড়াইটা শুধু অপরাধীদের সাথে নয়, বরং নিজের নৈতিকতার সাথেও।

চার্লি কক্স তো থাকছেনই, সেই সাথে ফগি নেলসন চরিত্রে এলডেন হেনসন এবং কারেন পেজ হিসেবে ডেবোরা অ্যান ওলকে আবারও দেখা যাবে। ভিলেন হিসেবে ভিনসেন্ট ডি'অনোফ্রিও’র সেই হাড়হিম করা অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

মার্ভেলের অন্য সব সিরিজের চেয়ে ডেয়ারডেভিল একটু আলাদা। এখানে সুপারপাওয়ারের চেয়ে মানুষের ভেতরের দ্বন্দ্ব আর বাস্তব লড়াইকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যারা একটু গভীর এবং থ্রিলারধর্মী কাজ পছন্দ করেন, তাদের জন্য ‘বোর্ন এগেইন’ সিজন ২ হতে পারে সেরা চয়েস। 

হলিউডওয়েব সিরিজডেয়ারডেভিল: বোর্ন এগেইন ২মার্ভেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প