Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

এই দিনে

এক ইঁদুরে বদলে যায় সিনেমার ইতিহাস, বাঁচিয়ে দেয় ওয়াল্ট ডিজনিকে

আইরিন আক্তার মিম
আইরিন আক্তার মিম
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:২৭
শেয়ার করুন:
এক ইঁদুরে বদলে যায় সিনেমার ইতিহাস, বাঁচিয়ে দেয় ওয়াল্ট ডিজনিকে

১৯৫০-এর দশকের একটি ছবিতে স্যুট ও টাই পরা ওয়াল্ট ডিজনির কাঁধে বসে আছে মিকি মাউসের একটি প্রতিকৃতি— সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে অ্যানিমেশন আর বিনোদনের একচ্ছত্র সাম্রাজ্য ওয়াল্ট ডিজনির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর ডিজনির কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে দুই কান খাড়া, মিষ্টি হাসির সেই চিরচেনা মিকি মাউস।

কিন্তু জানেন কি, ১৯২৮ সালে এই মিকি মাউসের প্রথম আবির্ভাব না ঘটলে আজকের এই বিশাল ডিজনি সাম্রাজ্যই হয়তো গড়ে উঠত না। চরম আর্থিক সংকট আর দেউলিয়াত্বের হাত থেকে ওয়াল্ট ডিজনিকে বাঁচিয়ে দিয়েছিল এই ছোট্ট ইঁদুরটিই।

১৯২৮ সালের শুরুর দিকে ওয়াল্ট ডিজনির ক্যারিয়ারে নেমে এসেছিল ঘোর অন্ধকার। নিজের জনপ্রিয় সৃষ্টি ‘অসওয়াল্ড দ্য লাকি র‍্যাবিট’ এর স্বত্ব হারিয়েছিলেন তিনি। এমনকি কর্পোরেট ষড়যন্ত্রে তার স্টুডিওর প্রায় সব কর্মীকেও ভাগিয়ে নেওয়া হয়েছিল।

হাতে টাকা নেই, চারদিকে হতাশা, ঠিক এমন সময় অ্যানিমেটর উব আইওয়ার্কস ও লেস ক্লার্ককে সঙ্গে নিয়ে মনের কোণে লুকিয়ে থাকা এক দুষ্টু-মিষ্টি ইঁদুরের চরিত্র আঁকতে শুরু করেন ডিজনি।

মজার তথ্য হলো, ইঁদুরটির নাম শুরুতে রাখা হয়েছিল ‘মর্টিমার’। কিন্তু ডিজনির স্ত্রীর কাছে নামটি বড্ড গম্ভীর ও জাঁকজমকপূর্ণ মনে হওয়ায় তার পরামর্শেই বদলে রাখা হয় আদুরে নাম ‘মিকি’।
মিকি মাউসকে রেখে ওয়াল্ট ডিজনির লোগোর ডিজাইনমিকি মাউসকে নিয়ে তৈরি প্রথম দুটি নির্বাক কার্টুন কোনো পরিবেশকই নিতে রাজি হননি। হতাশ না হয়ে ১৯২৭ সালের সাড়া জাগানো সবাক ছবি ‘দ্য জ্যাজ সিঙ্গার’ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন, কার্টুনের ছবির সাথে নিখুঁতভাবে শব্দ ও মিউজিক যোগ করবেন তিনি। তৈরি হলো ‘স্টিমবোট উইলি’।

১৯২৮ সালে নিউ ইয়র্কে প্রিমিয়ারের পরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটাল এই শর্টফিল্ম। পর্দায় ছবির সঙ্গে মিউজিক ও সাউন্ড ইফেক্টের এমন জাদুকরী মেলবন্ধন আগে কখনো দেখেনি মানুষ।

দর্শকদের উন্মাদনা এতটাই চরমে পৌঁছেছিল যে, হলের মূল সিনেমা শুরু করতে দেরি করিয়ে দর্শকরা বারবার ‘স্টিমবোট উইলি’ চালানোর দাবি জানাতেন।

মিকির কণ্ঠ দিয়েছিলেন ওয়াল্ট ডিজনি নিজেই।

‘স্টিমবোট উইলি’র এই অভাবনীয় সাফল্যই ওয়াল্ট ডিজনিকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনে এবং জন্ম দেয় ১৯৩৭ সালের অস্কারজয়ী ক্লাসিক ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’ এর।
প্রাণীদের প্রতি ডিজনির ভালোবাসা ছিল অগাধ; ‘বাম্বি’ তৈরির সময় তিনি স্টুডিওতে জীবন্ত প্রাণী এনে আর্ট ক্লাস করাতেন।

১৯৫৯ সালে বিবিসি-র এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি দেখেছি যে বন্দি অবস্থায় প্রাণীরা তাদের স্বাভাবিক রূপে থাকে না। চিড়িয়াখানায় আপনি একটি প্রাণীকে যেভাবে দেখেন, প্রকৃতির মাঝে সে আসলে তেমন নয়।’
১৯৩৩ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ন্যাশনাল একাডেমি অব ফাইন আর্টস থেকে ওয়াল্ট ডিজনিকে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়, এ সময় পাশে মিকি ও মিনি— সংগৃহীত ছবি
পরবর্তীকালে তিনি আরও যোগ করেন, ‘তাই, একটি প্রাণী তার জীবনযাত্রায় আসলে কী করে তা ধারণ করার জন্য আমি ক্যামেরা ক্রুদের বনে পাঠিয়েছিলাম। এবং শিল্পীদের অধ্যয়নের জন্য আমি যে ফুটেজগুলো নিয়ে এসেছিলাম, তা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে সেখানে এমন একটি অসাধারণ গল্প রয়েছে, যা আগে কখনো বলা হয়নি।’

এই অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘ট্রু-লাইফ অ্যাডভেঞ্চারস’ নামে একটি উচ্চাভিলাষী প্রামাণ্যচিত্র সিরিজ চালু করেন, যা দর্শকদের সামনে বন্যপ্রাণীদের জীবনের এক রোমাঞ্চকর ও আকর্ষণীয় চিত্র তুলে ধরে।

তার অ্যানিমেশন কাজের মতোই এই প্রকল্পেও ডিজনির চলচ্চিত্র নির্মাতা দল প্রযুক্তি ও উদ্ভাবনের সীমানা ছাড়িয়ে নতুন দিগন্ত উন্মোচন করে।

বন্যপ্রাণীদের আসল আচরণ ধরতে গহিন বনে ক্যামেরা ক্রু পাঠিয়ে আন্ডারওয়াটার ক্যামেরা ও লং-রেঞ্জ লেন্সের সাহায্যে তৈরি করেছিলেন অস্কারজয়ী প্রামাণ্যচিত্র সিরিজ ‘ট্রু-লাইফ অ্যাডভেঞ্চারস’।

বিশাল সাম্রাজ্য গড়ার পরও ওয়াল্ট ডিজনি কখনোই তার শিকড় ভোলেননি। গর্বের সঙ্গে তিনি বলতেন, ‘আমরা অনেক বড় বড় ক্ষেত্রে পা রেখেছি ঠিকই, কিন্তু আমি চাই আমরা যেন একটি কথা কখনোই ভুলে না যাই, এই সবকিছুর শুরু হয়েছিল মাত্র একটি ইঁদুরকে দিয়ে।’

সূত্র: বিবিসি

মিকি মাউসওয়াল্ট ডিজনিঅ্যানিমেশনইঁদুরকার্টুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার