Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মারা গেছেন ‘ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা জন নোলান

agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:১২
শেয়ার করুন:
মারা গেছেন ‘ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা জন নোলান

অভিনেতা জন নোলান

‘ব্যাটম্যান’ খ্যাত বিখ্যাত অভিনেতা জন নোলান আর নেই। গত বুধবার ব্রিটিশ এক সংবাদপত্র প্রথম এই সংবাদটি প্রকাশ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুর আগে স্ত্রী, সন্তান ও নাতি নাতনিদের রেখে গেছেন তিনি। হলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক ক্রিস্টোফার নোলানের চাচা ছিলেন তিনি। 

চাচার মৃত্যুতে দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক বিবৃতিতে ক্রিস্টোফার নোলান বলেছেন, ‘জন ছিলেন আমার দেখা প্রথম শিল্পী। অভিনয়ের মাধ্যমে সত্যকে খুঁজে বের করা এবং সৃজনশীল সাফল্যের আনন্দ এই সবকিছুই আমি তার কাছ থেকে শিখেছি। তাকে হারিয়ে আমার খুব খারাপ লাগছে, তবে তার সাথে কাজ করার অমূল্য স্মৃতিগুলোই এখন আমার বড় সান্ত্বনা।’

জন নোলান কেবল ক্রিস্টোফারের চাচাই ছিলেন না, তিনি ছিলেন তার অনেক সিনেমার নিয়মিত মুখ। নোলানের ডেবিউ সিনেমা ‘ফলোয়িং’ থেকে শুরু করে ‘ব্যাটম্যান বিগিন্স’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এ ওয়েইন এন্টারপ্রাইজের বোর্ড মেম্বার ডগলাস ফ্রেডরিকস চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে থাকবে। তাদের সর্বশেষ একত্রে কাজ ছিল যুদ্ধভিত্তিক সিনেমা ‘ডানকার্ক’ এ। শুধু বড় পর্দায় নয়, ক্রিস্টোফারের ভাই জোনাথন নোলানের জনপ্রিয় সিরিজ ‘পারসন অফ ইন্টারেস্ট’ এও অভিনয় করেছিলেন জন।

১৯৩৮ সালে ইংল্যান্ডের কেন্টে জন্ম নেওয়া জন নোলান ক্যারিয়ার শুরু করেছিলেন মঞ্চ থেকে। কাজ করেছেন রয়েল শেক্সপিয়র কোম্পানির মতো মর্যাদাপূর্ণ থিয়েটারের সাথে। টেলিভিশনেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ১৯৭০ এর মিনি সিরিজ ‘ড্যানিয়েল ডেরোন্ডা’ ছাড়াও ‘সাইলেন্ট উইনেস’ এর মতো জনপ্রিয় শো-তে তাকে দেখা গেছে। তার জীবনের শেষ অভিনয় ছিল ‘ডুন: প্রফেসি’ সিরিজে।

ব্যক্তিগত জীবনে জন ১৯৭৫ সালে অভিনেত্রী কিম হার্টম্যানকে বিয়ে করেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা আর পরিবারের সাথে তার সৃজনশীল বন্ধন হলিউড তথা বিশ্ব চলচ্চিত্রে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।


মৃত্যুহলিউডব্যাটম্যানজন নোলানক্রিস্টোফার নোলান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা