Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ক্যালাম টার্নারই কি নতুন ‘জেমস বন্ড’?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০
শেয়ার করুন:
ক্যালাম টার্নারই কি নতুন ‘জেমস বন্ড’?

ক্যালাম টার্নার

হলিউড ও ব্রিটিশ সিনেমার ইতিহাসের সবচেয়ে কাঙ্ক্ষিত চরিত্র ‘জেমস বন্ড’। ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর কে হবেন পরবর্তী গোপন এজেন্ট, তা নিয়ে গত কয়েক বছর ধরে জল্পনা-কল্পনার শেষ নেই।

তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে এই মেগা রেসে সবচেয়ে এগিয়ে এলেন ৩৬ বছর বয়সী ব্রিটিশ তারকা ক্যালাম টার্নার। আর এ আগুনে ঘি ঢেলেছেন খোদ সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান।

সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক বন্ড পিয়ার্স ব্রসনানও  ক্যালাম টার্নারকে সমর্থন করেছেন। ২০১৭ সালের ‘দ্য অনলি লিভিং বয় ইন নিউ ইয়র্ক’ সিনেমায় টার্নার তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন।

ব্রসনান ভ্যানিটি ফেয়ারকে বলেন, ‘ক্যালামের সঙ্গে আমি কাজ করেছি, সে খুবই শক্তিশালী অভিনেতা।’

তিনি আরও যোগ করেন, ‘তালিকায় থাকা সব অভিনেতাই প্রশংসার যোগ্য। সবারই দারুণ কণ্ঠস্বর, শারীরিক গঠন ও পর্দায় শক্ত অবস্থান রয়েছে। এই তরুণদের অভিনয় জগতে অনেক দূর এগিয়ে যাওয়ার যোগ্যতা আছে।’

এরপরেই আন্তর্জাতিক বুকমেকিং সংস্থা ‘উইলিয়াম হিল’-এ টার্নারের বন্ড হওয়ার বাজি ধরার অনুপাত ৩/১ থেকে লাফিয়ে ৮/১৩-তে নেমে এসেছে। যার অর্থ, দৌড়ে থাকা অন্য দুই তারকা জ্যাক লোডেন ও জশ ও'কনরকে পেছনে ফেলে এখন ক্যালাম টার্নারই ০০৭-এর ফ্রন্টরানার।

আরও পড়ুন

কিংবদন্তি তারকাদের লুক বদলানো হেয়ারস্টাইলিস্ট জন ফ্রেইডা মারা গেছেন

০৫ নভেম্বর ২০২৬

সম্প্রতি ক্যালাম তার স্ত্রী পপ-সুপারস্টার ডুয়া লিপার সঙ্গে যৌথভাবে খোলা প্রোডাকশন হাউস থেকে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিনোদন বিশ্লেষকদের মতে, বন্ডের মতো মেগা প্রজেক্টে পুরো সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।

তার ওপর হ্যালোইনে স্ত্রীর সঙ্গে জেমস বন্ডের সিগনেচার ককটেল ‘মার্টিনি’ হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে একপ্রকার প্রচ্ছন্ন ইঙ্গিতই দিয়ে রেখেছেন এই কাপল।

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ও ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ খ্যাত টার্নারকে শেষ পর্যন্ত নির্বাচন করা হলে ২০২৮ সালে ‘ডিউন’ খ্যাত মেগা ডিরেক্টর ডেনিস ভিলনেভের পরিচালনায় পর্দায় দেখা যাবে এই নতুন বন্ডকে। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লিন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট।

অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নাম প্রকাশের প্রহর গুণছে, যা এ বছরের শেষেই ঘোষণা হতে পারে।

ক্যালাম টার্নারজেমস বন্ডপিয়ার্স ব্রসনানহলিউড সেলিব্রিটি আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে