গ্রামে পরীর ঈদ

ঈদুল আজহায় এফডিসিতে টানা আট বছর কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তবে এবার ভিন্ন পরিকল্পনা তার। দীর্ঘ বিরতির পর গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমার নানু ভাই বেঁচে নেই। তিনি সবসময় চাইতেন, আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ কাটাই। প্রায় আট-নয় বছর এফডিসিতে কোরবানির আয়োজন করায় বাড়িতে যাওয়া হয়নি। এবার যাব।’



