Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বাবা সিদ্দিকীর খুনির নামে সাইফ আলি খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০২
শেয়ার করুন:
বাবা সিদ্দিকীর খুনির নামে সাইফ আলি খানকে হত্যার হুমকি

সাইফ আলি খান

বলিউড তারকাদের যেন পিছুই ছাড়ছে না আতঙ্ক। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের পর এবার সরাসরি হত্যার হুমকি পেলেন বলিউডের নবাব সাইফ আলি খান।

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি জিশান আখতারের নামে এই হুমকি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন এবং ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ আলি খানের ফোনে জিশান আখতারের পরিচয়ে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ২০২৪ সালে ঠিক যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে, সাইফেরও ঠিক তেমনই পরিণতি হবে।

তবে এটি সত্যিই কোনো কুখ্যাত গ্যাংস্টারের কাজ, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে কেউ ভুয়া কণ্ঠস্বর তৈরি করে আতঙ্ক ছড়াচ্ছে, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

আরও পড়ুন

‘লাপাতা লেডিজ’-এর ফুল এবার হরর-কমেডিতে

২০ নভেম্বর ২০২৬

সম্প্রতি আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে হুমকি দেওয়ার ঘটনায় বেঙ্গালুরুর এক আইআইটি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যিনি এআই ব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরেই বলিউডে একের পর এক বোমা ও হত্যার হুমকির ঘটনা ঘটছে। অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ এবং দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টে হামলার হুমকির পর রীতিমতো বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছেন বিগ বি।

সাইফ আলি খানের জন্য চলতি বছরটি এমনিতেই বেশ উদ্বেগের। গত জানুয়ারিতেই বান্দ্রায় নিজের বাড়ির ভেতর এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। সে সময় কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জেহ বাড়িতেই ছিলেন।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলেও, বছরের শেষ দিকে এসে নতুন করে এই হত্যার হুমকি কাপুর ও পতৌদি পরিবারে আবারও চরম দুশ্চিন্তার ছায়া ফেলেছে।

সাইফ আলি খানঅমিতাভ বচ্চনহত্যার হুমকিবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক