Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

সিনেমা নিয়ে বড় ঘোষণা সালমানের

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১
সিনেমা নিয়ে বড় ঘোষণা সালমানের

সালমান খান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ২৪ এপ্রিল সালমান খান তার পরবর্তী বিগ বাজেট সিনেমার মহরত অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বর্তমানে ‘SVC63’ নামে পরিচিত এই সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু এবং পরিচালনা করছেন ‘ভারিসু’ খ্যাত পরিচালক ভামশী পায়ড়িপল্লী। ভিডিওটি শেয়ার করে ভাইজান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২০২৭ সালের ঈদে বড় পর্দায় ধামাকা নিয়ে আসছেন তিনি।

মুম্বাইয়ে আয়োজিত এই গ্র্যান্ড পূজা অনুষ্ঠানে সালমান খানকে দেখা গেছে সিগনেচার কালো টি-শার্ট ও জিন্সে, অন্যদিকে নয়নতারা কালো জাম্পসুটে নজর কেড়েছেন। তাদের এই ফ্রেশ জুটি প্রথম ঝলকেই নেটিজেনদের মাঝে দারুণ আলোড়ন তৈরি করেছে।

ভিডিওটি শেয়ার করে সালমান তার স্বভাবসুলভ ভঙ্গিতে ক্যাপশনে লিখেছেন, ‘একটু দূরের চিন্তা করা উচিত, তাই ঈদের ঘোষণা দিয়ে দিলাম... চিন্তা করবেন না, এটার (বর্তমান সিনেমার) খবরও জানাব যখন সঠিক সময় আসবে... একটু ধৈর্য ধরুন... আমার মতোই অপেক্ষা করতে হবে আপনাদেরও।’

এই ঘোষণার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, ‘পেশেন্স লেভেল এখন তুঙ্গে, কিন্তু আমরা জানি অপেক্ষা সার্থক হবে।’ অন্য এক ভক্তের মতে, ‘২০২৭ সালের ঈদ আপনারই ভাইজান, ব্লকবাস্টার লোডিং!’

সালমান খান বর্তমানে তার অন্য এক সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’ সিনেমায় তাকে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।

সালমান খাননয়নতারাসিনেমাবলিউডঈদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise