Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

এখনো হয়নি আকাঙ্ক্ষা-গৌরবের ডিভোর্স!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪১
এখনো হয়নি আকাঙ্ক্ষা-গৌরবের ডিভোর্স!

গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। ছবি: সংগৃহীত

গৌরব খান্নার সঙ্গে তার ডিভোর্সের প্রক্রিয়া শুরু হলেও এখনো আনুষ্ঠানিকভাবে তা হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। তিনি বলেন, একসঙ্গে বসে ডিভোর্স পেপারে সই করার মতো সময় হচ্ছে না দুজনের। কাজের ব্যস্ততা ও আলাদা কর্মসূচির কারণেই আটকে আছে পুরো প্রক্রিয়াটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানিয়েছেন, গৌরবের সঙ্গে তার বিচ্ছেদ হচ্ছেই। তবে এখনো তা সম্পন্ন হয়নি। তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হচ্ছেই। আমি লক আপ ২-এ আসার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। এমনকি গৌরব খাতরোঁ কি খিলাড়ি যাওয়ার আগে থেকেই আলাদা থাকি আমরা।’

ডিভোর্স পেপারে সই না করার কারণও জানিয়েছেন আকাঙ্ক্ষা। তিনি বলেন, ‘আমরা আসলে সময় পাচ্ছি না একসঙ্গে বসে কাগজগুলোতে সই করার। আমাদের দুজনের সময় ম্যাচ করছে না। আমাদের কাজের শিডিউল এবং সবটাই আলাদা, তাই সই করা হয়ে উঠছে না।’

আরও পড়ুন

বেতনের পুরো টাকাই প্লাস্টিক সার্জারিতে খরচ করতেন রিয়া

১২ আগস্ট ২০২৬

এর আগে ‘লক আপ ২’ অনুষ্ঠানে এসে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আকাঙ্ক্ষা। সেখানেই প্রথমবার গৌরবের সঙ্গে সম্পর্কের টানাপড়েন ও বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এতে তার অনুরাগীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আলোচনা।

আকাঙ্ক্ষা জানিয়েছেন, প্রায় ১৮ মাস ধরে নিজেদের সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা করেছেন তারা। শেষ পর্যন্ত দুজনেই উপলব্ধি করেন, তারা একসঙ্গে থাকতে পারবেন না এবং একে অন্যের জন্য উপযুক্ত নন। আকাঙ্ক্ষার ভাষায়, ‘আমাদের একসঙ্গে কোনো ভবিষ্যৎ নেই।’

ওই অনুষ্ঠানে আকাঙ্ক্ষা আরও জানিয়েছিলেন, তিনি বাইসেক্সুয়াল এবং সন্তান নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

আকাঙ্ক্ষা ও গৌরব ২০১৬ সালের ২৪ নভেম্বর বিয়ে করেন। কানপুরে তিন দিন ধরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। দীর্ঘ দাম্পত্যের পর এখন তারা আলাদা থাকছেন এবং আনুষ্ঠানিক ডিভোর্সের প্রক্রিয়াও চলমান।

গৌরব খান্নাআকাঙ্ক্ষা চামোলাডিভোর্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ