Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিজ্ঞাপন নিয়ে শাহরুখ, অজয় ও টাইগারকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৬
বিজ্ঞাপন নিয়ে শাহরুখ, অজয় ও টাইগারকে আইনি নোটিশ

‘বিমল এলাচি’র বিজ্ঞাপন থেকে নেয়া ছবি

নিষিদ্ধ পান মসলার পরোক্ষ বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষাবিষয়ক সংস্থা।

‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের আড়ালে মূলত নিষিদ্ধ তামাক ও পান মসলার প্রচার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ কারণেই মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তাদের কাছে এই শোকজ নোটিশ জারি করেছে।

সম্প্রতি মহারাষ্ট্র জুড়ে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা-পান মসলার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবার শীর্ষ তারকাদের জবাবদিহির আওতায় আনা হলো।

প্রাপ্ত তথ্যমতে, অভিনেতাদের আলাদা আলাদা ঠিকানায় সরাসরি নোটিশ পৌঁছানো হয়েছে। অজয় দেবগনকে তার জুহুর বাসভবনে এবং শাহরুখ খানকে বান্দ্রার ‘মান্নাত’-এ এ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

অন্যদিকে তরুণ তারকা টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠিয়েছে এফডিএ। আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিজ্ঞাপনে সম্পৃক্ততার সপক্ষে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের।

আরও পড়ুন

শিগগিরই ‘আওয়ারাপান ৩’ নিয়ে আসার ঘোষণা ইমরান হাশমির

১৬ আগস্ট ২০২৬

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, এফডিএ-র নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘বিজ্ঞাপনটি পর্যালোচনায় স্পষ্ট যে, এখানে মূলত ‘বিমল’ ব্র্যান্ডেরই প্রমোট করা হচ্ছে, যা ভারতের বাজারে মূলত পান মসলা তৈরির জন্য কুখ্যাত। উল্লেখ্য, ফুড সেফটি আইনের অধীনে মহারাষ্ট্র সরকার গত ১৩ জুলাই থেকে এক বছরের জন্য রাজ্য জুড়ে পান মসলা উৎপাদন, মজুদ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে এলাচির আড়ালে এই ব্র্যান্ডের প্রচারণা পরোক্ষভাবে নিষিদ্ধ পান মসলাকেই উৎসাহিত করছে।’

ভারতের খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন ২০০৬-এর ২৪ নাম্বার ধারা অনুযায়ী খাদ্য পণ্যের বিভ্রান্তিকর বা প্রতারণামূলক প্রচার চালানো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া আইনের ৫৩ নাম্বার ধারা অনুযায়ী, এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপনে যুক্ত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১০ লাখ রুপি পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।

বর্তমানে মহারাষ্ট্র জুড়ে ভেজাল দুধ, স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবার ও নিষিদ্ধ গুটখা বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রাজ্য এফডিএ। তিন সুপারস্টার এই নোটিশের জবাবে কী ব্যাখ্যা দেন, এখন সেদিকেই নজর বিনোদনপ্রেমী ও আইনজীবী মহলের।

সূত্র: নিউজ ১৮ 


শাহরুখ খানঅজয় দেবগনটাইগার শ্রফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে