Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

যেসব নারী বিবাহিত পুরুষের পেছনে ছুটে বেড়ান তারা মন্দ : তানিশা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১
যেসব নারী বিবাহিত পুরুষের পেছনে ছুটে বেড়ান তারা মন্দ : তানিশা

তানিশা মুখার্জি

বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি বিভিন্ন বিষয়ে নিজের অকপট মতামত সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। এবার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

তানিশার মতে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন, বরং ‘নারীবিরোধী’। এমনকি এ ধরনের নারীদের ‘অশুভ’ বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে এমন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষকেও সমানভাবে দায়ী করেছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে তানিশা লেখেন, ‘আমার মতামত—বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন। বরং তারা নারীবিরোধী! কারণ অন্যের স্বামীর সঙ্গে সম্পর্কে থাকা মানে সেই স্ত্রীকে অসম্মান করা। এ ক্ষেত্রে পুরুষটিও সমানভাবে দায়ী। তার চরিত্রে ঘাটতি রয়েছে! আর যেসব নারী বিবাহিত পুরুষের পেছনে ছুটে বেড়ান, তারা নিছকই মন্দ! তাদের আমাদের সন্তানদের আদর্শ হওয়া উচিত নয়!’

আরও পড়ুন

নজরকাড়া পোশাকে চমকে দিলেন দিশা

১৬ সেপ্টেম্বর ২০২৬



তানিশার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। একজন মন্তব্য করেন, ‘সম্পূর্ণ সঠিক, দুজনই সমানভাবে দায়ী।’ আরেকজন লেখেন, ‘অবশ্যই। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কারও সংসার ভাঙে, লিঙ্গনির্বিশেষে তার সমালোচনা হওয়া উচিত।’

এর আগে গত বছর ‘মেল ফেমিনিস্ট পডকাস্ট’-এ নারীবাদ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন তানিশা। ভারতীয় সংস্কৃতিতে নারীদের প্রতি সম্মানের বিষয়টি তুলে ধরে তিনি বলেছিলেন, ‘আমাদের কিছু সমস্যা আছে। কিন্তু এর কারণে আমাদের সংস্কৃতিতে নারীরা সম্মান পান না—এটা নয়। হিন্দুধর্মে নারীদের প্রতি সম্মান রয়েছে, যা নারী ও পুরুষ উভয়ের মধ্যেই গভীরভাবে প্রমাণিত। তবে ব্রিটিশদের কারণে আমাদের সংস্কৃতির অবনতি হয়েছে। অতিরিক্ত জনসংখ্যার কারণেও আমাদের সমাজের অবনতি হয়েছে। অপরাধ সংস্কৃতির কারণে নয়, অতিরিক্ত জনসংখ্যার ফল।’

আরও পড়ুন

দেব কি মোদির দলে যাচ্ছেন?

১৬ সেপ্টেম্বর ২০২৬



তিনি বলেছিলেন, ‘ভগবান কৃষ্ণ কখনও রাধাকে অসম্মান করেননি, ভগবান শিব কখনও মা পার্বতীকে অসম্মান করেননি। তাই আমাদের সংস্কৃতিতে এমন বিষয় নেই। আমরা নারীদের জন্য অত্যন্ত স্বাধীন ও শক্তিশালী একটি দেশ।’

তনুজার মেয়ে তানিশা মুখার্জি ২০০৩ সালে বলিউডে অভিষেক করেন। ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এর প্রথম রানারআপ হয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই সময় অভিনেতা আরমান কোহলির সঙ্গে তার সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

তানিশাকে সর্বশেষ ২০২৪ সালের ‘লভ ইউ শঙ্কর’ সিনেমায় দেখা গেছে।

তানিশাতানিশা মুখার্জিবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’