Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কপিল শর্মার শোয়ের গোপন তথ্য ফাঁস করলেন কিকু শারদা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২১
কপিল শর্মার শোয়ের গোপন তথ্য ফাঁস করলেন কিকু শারদা

সংগৃহীত ছবি

‘দ্য কপিল শর্মা শো’ দুই বাংলা তথা গোটা উপমহাদেশের দর্শকদের কাছে এক তুমুল জনপ্রিয় বিনোদনের নাম। টিভির পর্দায় কপিল শর্মা এবং তার দলের হাস্যকৌতুক দেখে মনে হয় সবকিছুই বুঝি একদম তাৎক্ষণিকভাবে ঘটছে।

কিন্তু বাস্তবে কি তাই? এই শোর জনপ্রিয় কমেডিয়ান কিকু শারদা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই শো-র পেছনের আসল রহস্য ফাঁস করেছেন। শো-টির কতটা অংশ আগে থেকে ঠিক করা থাকে, আর কতটা স্পট ইম্প্রোভাইজেশন— তা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

পডকাস্টার প্রখর গুপ্তার সঙ্গে এক সাক্ষাৎকারে কিকু শারদা জানিয়েছেন, পুরো শো-টি কিন্তু একদমই স্ক্রিপ্ট ছাড়া হয় না। তিনি বলেছেন, ‘মোটাদাগে বলতে গেলে আমাদের একটি লিখিত স্ক্রিপ্ট থাকে এবং আমরা তা ফলো করি। তবে এর অনুপাতটা ৭০-৩০। অর্থাৎ, ৭০ শতাংশ স্ক্রিপ্ট অনুযায়ী চললেও বাকি ৩০ শতাংশ নির্ভর করে আমাদের উপস্থিত বুদ্ধি বা স্পন্টেনিয়াস কমিকের ওপর। অনেক সময় অতিথি তারকারা আড্ডার মোড় এমন একদিকে ঘুরিয়ে দেন যে তখন স্ক্রিপ্ট ছুড়ে ফেলে আমাদের নিজেদের মতো করে ডায়লগ বলতে হয়।’

কিকু আরও জানিয়েছেন, অতিথিদের আসল রিয়্যাকশন বা প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করার জন্য তারা প্রায়শই মূল জোকস এবং পাঞ্চলাইনগুলো তারকাদের কাছ থেকে লুকিয়ে রাখেন। মঞ্চে আচমকা সেই কৌতুক শুনে অতিথিরা যখন অপ্রস্তুত হয়ে হেসে ওঠেন, সেটাই স্ক্রিনে সবচেয়ে খাঁটি দেখায়।


আরও পড়ুন

মুম্বাই ছেড়ে এবার পুনেতে আস্ত এক সাম্রাজ্য কিনলেন রণবীর কাপুর!

১৫ জুলাই ২০২৬


শুটিং সেটে বলিউড ভাইজান সালমান খানের এক অদ্ভুত অভ্যাসের কথা শেয়ার করেন কিকু। তিনি হাসতে হাসতে বলেছেন, ‘সালমান ভাইকে হাসানো সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে সহজও! তিনি কখন কোন কথায় হাসবেন, তা আগে থেকে কিচ্ছু বলা যায় না। অনেক সময় আমরা অনেক খাটাখাটনি করে একটা কৌতুক রেডি করি, আর তিনি সেটা শুনে হয়তো সামান্য হাসলেন। আবার কখনো মাঝখান থেকে কেউ হুট করে অদ্ভুত কিছু বলে ফেলল, আর তাতেই ভাইজান ফ্ল্যাট! একবার যদি সালমান ভাই হাসা শুরু করেন, তবে তিনি আর নিজেকে থামাতে পারেন না। হাসতে হাসতে তার চোখ দিয়ে আক্ষরিক অর্থেই পানি চলে আসে!’

মঞ্চে পারফর্ম করার সময় অনেক সময় এমনও হয় যে কোনো একটি জোকস দর্শকদের ভালো লাগল না বা ফ্লপ হলো। কিকু জানান, তেমন পরিস্থিতিতে শো-কে বাঁচিয়ে নেন স্বয়ং কপিল শর্মা।

কিকুর ভাষায়, ‘কপিল এই কাজের সত্যিকারের ওস্তাদ। কোনো জোকস কাজ না করলে ও সেটে দাঁড়িয়ে থতমত খেয়ে থাকে না। ও সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টের বাইরে গিয়ে বলে ওঠে, ‘আমি তো আগেই বলেছিলাম এই ফালতু জোকসটা চলবে না!’ অথবা অন্য কোনো কো-আর্টিস্টকে নিয়ে এমন ট্রোল করে যে পুরো পরিবেশটাই বদলে যায়। আমরা একসঙ্গে ১৩ বছর ধরে কাজ করছি, এখন আমরা চোখ দেখলেই বুঝতে পারি কার মাথায় কী আইডিয়া ঘুরছে।’

কিকু শারদার এই মন্তব্যের পর নেটপাড়ায় বেশ চর্চা চলছে। তবে স্ক্রিপ্টেড হোক বা না হোক, কপিল শর্মার টিম যে গত এক দশক ধরে দর্শকদের মুখে হাসি ফুটিয়ে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

দ্য কপিল শর্মা শোকপিল শর্মাকিকু শারদা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ