Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শুটিংয়ে হয়রানির অভিযোগ, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১১
শুটিংয়ে হয়রানির অভিযোগ, মুখ খুললেন অভিনেত্রী

প্রিয়া বাপট

গ্ল্যামার জগতের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকে অনেক অন্ধকার ও তিক্ত সত্যি। ইন্ডাস্ট্রিতে নবাগত বা ক্যারিয়ারের শুরুতে অভিনেত্রীদের অনেক সময়ই নানারকম আপত্তিকর ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এমনই এক বিস্ফোরক ও ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ‘সিটি অব ড্রিমস’ খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়া বাপট। শুটিং স্পটে এক সহ-অভিনেতার ‘ধর্ষকামিতা’ ও জোরপূর্বক গণ্ডি পার করার আচরণ নিয়ে মুখ খুলেছেন তিনি।
ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া জানান, ঘটনাটি তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের। ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল যা স্ক্রিপ্ট পড়ার সময় থেকেই প্রিয়ার পছন্দ হয়নি। তিনি পরিচালকের কাছে বারবার জানতে চেয়েছিলেন, গল্পের খাতিরে এই দৃশ্যের কোনো যৌক্তিকতা আছে কি না। পরিচালক কোনো সদুত্তর দিতে না পারলেও, একজন প্রফেশনাল অভিনেত্রী হিসেবে প্রিয়া নিজের মনকে বুঝিয়ে চ্যালেঞ্জ হিসেবে দৃশ্যটি করতে রাজি হন। কিন্তু আসল কালপ্রিট লুকিয়ে ছিল অন্য জায়গায়।

আরও পড়ুন

বানসালির ছবিতে ‘ম্যাজিক’ দেখাবেন আলিয়া-রণবীর

০৬ জুন ২০২৬

আসল ঝামেলা শুরু হয় একটি রোমান্টিক গানের শুটিংয়ের সময়। প্রিয়া অভিযোগ করে বলেছেন, ‘শুটিংয়ের সময় ওই পুরুষ সহ-অভিনেতা স্ক্রিপ্ট বা রিহার্সালের বাইরে গিয়ে বারবার নিজের মতো করে অভিনয় বদলানোর উছিলা দিচ্ছিল এবং সুযোগ বুঝে আমাকে অনবরত কিস করে যাচ্ছিল। আমি তখন এতটাই অপ্রস্তুত আর ট্রমার মধ্যে পড়ে গিয়েছিলাম যে নিজের জন্য রুখে দাঁড়ানোর সাহস পাচ্ছিলাম না। কীভাবে ওই পরিস্থিতি হ্যান্ডেল করতে হয়, আমার জানা ছিল না।’
প্রিয়া আরও জানান, ওই অভিনেতার নোংরামি শুধু সেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শুটিংয়ের পর গভীর রাতে প্রিয়াকে মেসেজ পাঠানো, একসাথে ডিনার বা ব্রেকফাস্টের অফার করা, এমনকি ‘সাঁতার শেখানোর’ বাহানায় নিজের কাছে ডাকার মতো নানা আপত্তিকর ও কুপ্রস্তাব দিতে শুরু করেন তিনি। প্রিয়া অবশ্য প্রতিটি প্রস্তাবই কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।
সেই সময় ভোপালের এক আউটডোর লোকেশনে ছবির শুটিং চলছিল। একা একাকী এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রিয়া প্রতিদিন রাতে হোটেল রুমে কেঁদে কেঁদে স্বামী অভিনেতা উমেশ কামাতকে সব জানাতেন। স্ত্রী বিপদে পড়েছেন বুঝতে পেরে উমেশ এক মুহূর্তও দেরি করেননি। প্রিয়া না বলা সত্ত্বেও তিনি মুম্বাই থেকে সরাসরি ভোপালের ফ্লাইটে উড়ে এসে শুটিং সেটে হাজির হন।
স্ত্রীর পাশে ঢাল হয়ে টানা তিন দিন শুটিং সেটে বসে ছিলেন উমেশ, যাতে ওই সহ-অভিনেতা বা অন্য কেউ প্রিয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। প্রিয়া জানান, উমেশের এই সাপোর্টই তাকে সেই যাত্রায় বাঁচিয়ে দিয়েছিল এবং তার পুরো ক্যারিয়ারে এটিই একমাত্র কুৎসিত ঘটনা ছিল।

বর্তমানে এই সমস্ত ট্রমা কাটিয়ে উঠে প্রিয়া বাপট তার আগামী সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘ডালিম্ব: দ্য মিথ’-এর কাজে ব্যস্ত আছেন। তবে প্রিয়ার এই সাহসী স্বীকারোক্তি শোবিজ দুনিয়ায় নারীদের নিরাপত্তা ও কাজের সীমানা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

প্রিয়া বাপটযৌন হয়রানিঅভিনেত্রীবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise