Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পপকর্ন

ঈদের সিনেমার হালচাল

  • পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র এক সপ্তাহ। দেশের চলচ্চিত্রাঙ্গনে এখনো নেই এই উৎসবের সিনেমা নিয়ে নিশ্চিত কোনো হিসাব। সাধারণত ঈদের আগে সিনেমার পোস্টার, গান, টিজার আর ট্রেলার ঘিরে সরগরম থাকে শোবিজ অঙ্গন। এবারের চিত্র ভিন্ন। অনেক সিনেমার প্রচার এখনো শুরুই হয়নি। ফলে দর্শক, হল মালিক ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মনে এখন একটাই প্রশ্ন— শেষ পর্যন্ত ঈদে কয়টি সিনেমা মুক্তি পাবে? লিখেছেন মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৩০
ঈদের সিনেমার হালচাল

‘রকস্টার’ নিয়ে হইচই
এবারের ঈদের সিনেমার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ প্রত্যাশামতো ব্যবসা করতে না পারলেও, এবার শুরু থেকেই পরিকল্পিতভাবে এগোচ্ছে ‘রকস্টার’ টিম। জানা গেছে, সিনেমার সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। গতকাল ছবিটির দ্বিতীয় টিজার এসেছে। আজ সেন্সরে যাওয়ার কথা রয়েছে সিনেমাটির। পাশাপাশি সামনে আরও বড় পরিসরে প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছে টিম। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে।
‘রইদ’ নিয়ে প্রত্যাশা
‘হাওয়া’র পর মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এরই মধ্যে আলোচনায় জায়গা করে নিয়েছে। সিনেমার পোস্টার, ট্রেলার ও গান দর্শকের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে গানগুলো সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছে। নির্মাতা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে প্রচার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে সরাসরি প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে দ্রুত সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

আদালতের জটিলতায় ‘বনলতা সেন’
বহুবার মুক্তির ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত থেমে গেছে ‘বনলতা সেন’। অবশেষে সিনেমাটি ঈদে আসছে। আজ সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, কিছু জটিলতার কারণে দেরি হয়েছে। জানা গেছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদারের সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। নির্মাতার দাবি, আদালতের নির্দেশনা মেনেই এগোচ্ছে মুক্তির প্রস্তুতি। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

অবশেষে ‘মাসুদ রানা’
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাসুদ রানা’। ছবিটির বেশিরভাগ শুটিং শেষ হয়েছে প্রায় পাঁচ বছর আগে। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও শেষ হয়েছে। সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এ ছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।


দীর্ঘ অপেক্ষার পর ‘নাকফুল’
দুই বছর আগে সেন্সর সনদ পেলেও মুক্তির মুখ দেখেনি ‘নাকফুলের কাব্য’। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আলোক হাসান পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন পূজা চেরী ও আদর আজাদ। নির্মাতার ভাষ্য, ঈদকে ঘিরেই সাজানো হচ্ছে পুরো প্রচার-পরিকল্পনা। খুব শিগগির সিনেমার গান প্রকাশ করা হবে, এরপর আসবে টিজার ও ট্রেলার। গত ঈদে ‘দম’ দিয়ে আলোচনায় থাকা পূজা এবার ভিন্ন ধরনের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে চান।

‘পিনিক’ কি সত্যিই আসবে?
শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। কয়েক দফা মুক্তির ঘোষণা এলেও শেষ পর্যন্ত প্রতিবারই পিছিয়ে গেছে সিনেমাটি। গত ঈদেও মুক্তির কথা বলা হয়েছিল। কিন্তু বড় বাজেটের সিনেমা ও হল সংকটের কারণে শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রযোজক। পরে জানানো হয়, কোরবানির ঈদেই আসবে সিনেমাটি। তবে মুক্তির আর অল্প সময় বাকি থাকলেও এখনো তেমন কোনো প্রচার চোখে পড়ছে না। যদিও পরিচালক জাহিদ জুয়েল বলছেন, খুব দ্রুত গান, টিজার ও ট্রেলার প্রকাশ শুরু হবে। তার দাবি, এবার আর মুক্তি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নেই।

‘মালিক’ নিয়ে দ্বিধা
চার বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে। তাদের নতুন সিনেমা ‘মালিক’ পরিচালনা করছেন সাইফ চন্দন। সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ঈদে মুক্তির গুঞ্জন থাকলেও পরিচালক এখনই কোনো নিশ্চয়তা দিতে রাজি নন। তার ভাষায়, ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পোস্টের কাজ আরও গুছিয়ে নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে ‘মালিক’ শেষ পর্যন্ত ঈদের তালিকায় থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

‘বিদায়’ কি ঈদেই?
কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি। আগামী দুর্গাপূজা উৎসবে ‘বিদায়’ মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি বাকি আছে অল্প কিছু শুটিং। এ বিষয়ে মোবাইল ফোনে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ছবিটির গল্প। এ ছবিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে। এটি একটি মানবিক সচেতনতামূলক গল্প বলে জানা গেছে।

ঈদুল আজহাশোবিজসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    advertiseadvertise