শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় বিনোদন

তারা যেন আমার হয়ে ক্ষমা না চায় : অনির্বাণ

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৮
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায় : অনির্বাণ

সংগৃহীত ছবি

কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সংঘাতের জল গড়িয়েছে অনেক দূর। অভিনেতা হিসেবে অনির্বাণের ওপর দীর্ঘদিনের ‘অলিখিত নিষেধাজ্ঞা’ কাটাতে সম্প্রতি বড় ভাই ও সহকর্মী হিসেবে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন সুপারস্টার দেব।

তবে সেই ক্ষমা চাওয়াকে সহজভাবে নিলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনির্বাণ। গত বছরের এক ঘটনার জেরে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের বিরোধ তুঙ্গে ওঠে। এরপর থেকেই ফেডারেশনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। চলতি বছরের জানুয়ারিতে এক স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি দেখার অনুরোধ জানান দেব। তিনি বলেছিলেন, ‘অনির্বাণ ভালো অভিনেতা ও কাজ করুক। ওর হয়ে যদি ক্ষমা চাইতে হয়, আমি চেয়ে নিচ্ছি।

অনির্বাণের পাল্টা জবাব, সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের এই ক্ষমা চাওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও নিজের সম্মান ও যুক্তির প্রশ্নে আপস করেননি তিনি। অনির্বাণ বলেন, ‘দেবের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু দেব নন, বুম্বা দা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ও রাজ দা ও (রাজ চক্রবর্তী) একইভাবে আমার জন্য বলেছেন। তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তারা যা বলছেন, তা আমার প্রতি তাদের স্নেহ থেকেই বলছেন।


তবে ক্ষমার প্রসঙ্গে নিজের আপত্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ তখনই চায় যখন সে অন্যায় করে। আমি তাদের প্রত্যেককেই বলব, তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়। সমস্যাটা নিয়ে আলোচনা হতে পারে, তাতে আমিও শামিল হতে পারি। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড়।

‘আমি পৃথিবীতে অনেক মানুষের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তখনই চেয়েছি যখন বুঝেছি সেখানে আমার অন্যায় আছে। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা?’

    শেয়ার করুন:
    Advertisement
    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৭

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪