Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

দীপিকার বিতর্কে পাশে দাঁড়ালেন অনুভব সিনহা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৪৮
দীপিকার বিতর্কে পাশে দাঁড়ালেন অনুভব সিনহা

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং পরিচালক অনুভব সিনহা

মা হওয়ার পর শুটিং সেটে দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছিল পুরো বলিউডে। কেউ বলেছিলেন দীপিকা অহংকারী, কেউবা তুলেছিলেন পেশাদারিত্বের প্রশ্ন। তবে এই বিতর্কে এবার ঘি না ঢেলে বরং পানি ঢাললেন পরিচালক অনুভব সিনহা। তার সাফ কথা দীপিকার এই দাবিকে টেনেহিঁচড়ে বড় করাটা একদমই অন্যায় হয়েছে।
​
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুভব সিনহা বলেন, ‘কোনো অভিনেতা যদি দিনে মাত্র ৬ ঘণ্টা কাজ করতে চান আর আপনার যদি পোষায়, তবেই তাকে নিন। না হলে নেবেন না। এটা তো কোনো যুদ্ধ নয়। দীপিকার মতো একজন বড় মাপের অভিনেত্রীকে নিয়ে এমন গসিপ করা মোটেও উচিত হয়নি। বাড়িতে ঝগড়া হলে কি কেউ ছাদে উঠে চিৎকার করে পাড়া মাথায় করে? এটা তো আলোচনার মাধ্যমে ঠিক করা যেত।’

অনুভব উদাহরণ দিলেন ‘মুলক’ সিনেমার সময়কার। প্রয়াত অভিনেতা ঋষি কাপুর নাকি সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি রাতে শুটিং করবেন না। অনুভব বলেন, ‘চিন্টু জি আমাকে বলেছিলেন, রাতে তিনি ঘুমান, শুটিং করবেন না। আমি তাকে বললাম, ‘স্যার, কিছু দৃশ্য তো রাতে লাগবেই’। পরে দর-কষাকষি করে আমরা ৪ রাতের জন্য চুক্তিবদ্ধ হলাম। আমি তাকে শ্রদ্ধা করি এবং আমার সিনেমায় তাকে দরকার ছিল, তাই তার শর্ত মেনে নিতে আমার খারাপ লাগেনি।’
​
দীপিকার পক্ষ নিয়ে অনুভব আরও একটি বাস্তবসম্মত পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেন, ‘একজন অভিনেতা যখন বড় পর্দায় আসেন, তখন তার ক্লান্তি কিন্তু ফুটে ওঠে। টানা কাজ করলে চোখের নিচে কালি পড়ে, যা ৫০-৬০ ফুটের স্ক্রিনে খুব বাজে দেখায়। তাই তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কাজের সময় বেঁধে দেওয়াটা কোনো অপরাধ নয়।’

​দীপিকার সঙ্গে কখনো কাজ না করলেও অন্যদের কাছে তার সম্পর্কে অনেক ইতিবাচক কথা শুনেছেন বলে জানান ‘থাপ্পড়’খ্যাত এই পরিচালক। তার মতে, বলিউড এখন সামান্য বিষয়কে তিলকে তাল করার নেশায় মেতেছে, যা ইন্ডাস্ট্রির জন্য মোটেও ভালো নয়।


সূত্র : নিউজ ১৮ 

অভিনেত্রীদীপিকা পাড়ুকোনবলিউডঅনুভব সিনহাপরিচালক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise