Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

লোকজ সংস্কৃতির উৎসবে এইউবিতে ‘ফোক ফিয়েস্তা ২০২৬’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২৩:০৮
শেয়ার করুন:
লোকজ সংস্কৃতির উৎসবে এইউবিতে ‘ফোক ফিয়েস্তা ২০২৬’

লোকসংগীত, লোকনৃত্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘ফোক ফিয়েস্তা ২০২৬’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন এইউবি কালচারাল ক্লাব (এইউসিসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সরকারি সংগীত কলেজ, লেজেন্ড কলেজ (সাভার), কালিয়াকৈর সরকারি কলেজ, হাজী ইউনুস আলী কলেজ ও শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

লোকসংগীত ও লোকনৃত্যের পৃথক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে। দিনব্যাপী এ আয়োজনে বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী কলেজগুলোকে সম্মাননা জানানো হয় এবং প্রতিযোগীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে এইউবি কালচারাল ক্লাবের সদস্যরাও সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এইউবি কালচারাল ক্লাবের মেন্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী। আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সভাপতি নাহিয়ান জামান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাব্বি এবং নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীরা। সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আব্দুল কাদের।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং এর চর্চায় উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী নানা পরিবেশনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় এইউবি কালচারাল ক্লাব আয়োজিত ‘ফোক ফিয়েস্তা ২০২৬’।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

    ‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    পুলিশের চাকরি করেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

    পুলিশের চাকরি করেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

    সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক

    সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক