Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২১:২০
শেয়ার করুন:
দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল শেকৃবি

সংগৃহীত ছবি

সমাবর্তনে অংশ নিতে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানোর দাবির প্রেক্ষিতে আবারও ফি কমিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন।

প্রথম দফায় রেজিস্ট্রেশন ফি কমানোর পর এবার দ্বিতীয় দফায় কমানো হয়েছে সার্টিফিকেট ফি। নতুন সিদ্ধান্তে অনার্স, মাস্টার্স ও পিএইচডি—তিন পর্যায়েই সার্টিফিকেট ফি এক হাজার টাকা করে কমানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স পর্যায়ের সার্টিফিকেট ফি দুই হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স পর্যায়ে দুই হাজার ৫০০ টাকার পরিবর্তে দিতে হবে এক হাজার ৫০০ টাকা। আর পিএইচডি পর্যায়ের সার্টিফিকেট ফি তিন হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের বিশেষ বিবেচনায় এসব ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ফি কমানোর বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ফি কমানো হয়েছে। সমাবর্তন তাদের জন্যই। তাই তাদেরকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’

সমাবর্তনের খরচ কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল। শিক্ষার্থীদের আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রথম দফায় সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা নির্ধারণ করে। এবার সার্টিফিকেট ফি কমানোর মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ফি পুনর্নির্ধারণ করা হলো।

২০১৪ সালে নির্ধারিত ফি অনুযায়ী অনার্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের সার্টিফিকেট ফি ছিল যথাক্রমে দুই হাজার, দুই হাজার ৫০০ ও তিন হাজার টাকা। দীর্ঘদিন পর সমাবর্তনকে সামনে রেখে এসব ফি পুনর্নির্ধারণ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এতে অংশগ্রহণের জন্য গত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ইতোমধ্যে যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, ফি কমানোর সিদ্ধান্তের ফলে তাদের জমা দেওয়া অতিরিক্ত টাকাও ফেরত দেওয়া হবে।

পরপর দুই দফায় ফি কমানোর ফলে সমাবর্তনে অংশগ্রহণে শিক্ষার্থীদের ব্যয় আগের তুলনায় কমবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের এ উদ্যোগকে স্বস্তিদায়ক ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সমাবর্তন ফিশেকৃবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের