সমাবর্তনে অংশ নিতে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানোর দাবির প্রেক্ষিতে আবারও ফি কমিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন।প্রথম দফায় রেজিস্ট্রেশন ফি কমানোর পর এবার দ্বিতীয় দফায় কমানো হয়েছে সার্টিফিকেট ফি। নতুন সিদ্ধান্তে অনার্স, মাস্টার্স ও পিএইচডি—তিন পর্যায়েই সার্টিফিকেট ফি এক হাজার টাকা করে কমানো হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স পর্যায়ের সার্টিফিকেট ফি দুই হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স পর্যায়ে দুই হাজার ৫০০ টাকার পরিবর্ত...