Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ঢাবির আইবিএর ৫৮তম সমাবর্তন, সনদ পেলেন ৩৬৫ শিক্ষার্থী

  • তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা : অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২১:১২
ঢাবির আইবিএর ৫৮তম সমাবর্তন, সনদ পেলেন ৩৬৫ শিক্ষার্থী

ছবি: আগামীর সময়

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের উদ্দেশে উদ্যোক্তা মনোভাব, উদ্ভাবন ও নেতৃত্বের বার্তা দেন আইবিএ পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। তিনি বললেন, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা।

আবু ইউসুফ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিলেই চলবে না, পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে। তার ভাষায়, প্রশ্ন হলো পরিবর্তন আসবে কি না তা নয়; প্রশ্ন হলো তোমরা সেই পরিবর্তনের কোন পাশে থাকবে।

তিনি পরামর্শ দিয়েছেন, ‘শুধু অর্থনীতিকে অনুসরণ করো না। সুযোগ তৈরি হয়ে আসার অপেক্ষায় থেকো না।’ দেশের কৃষি, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস ও ডিজিটাল ফাইন্যান্স খাতের সীমাবদ্ধতাগুলোকে সম্ভাবনার ক্ষেত্র হিসেবে দেখার আহ্বান জানান তিনি। তরুণদের উদ্দেশে তার বার্তা, নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের পথ নিজেদেরই তৈরি করতে হবে।

‘আমি চাই না তোমরা শুধু ভালো নির্বাহী হও, আমি চাই তোমরা উদ্ভাবক হও।’ তরুণদের উদ্দেশে বলেছেন আইবিএ পরিচালক। তার মতে, দেশের এখন এমন নেতৃত্ব প্রয়োজন, যারা নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, সাধারণ মানুষের শ্রম ও ত্যাগের ভিত্তিতেই এই শিক্ষা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। তাই সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়েই এগিয়ে যেতে হবে।

সমাবর্তনে মুখ্য বক্তা ও সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদের বক্তব্য, শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তবজীবনের অভিজ্ঞতা ও সমস্যার মোকাবিলার সক্ষমতাই একজন মানুষকে পরিণত করে। তিনি শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, আইবিএ শিক্ষার্থীদের সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, দেশেরও অর্জন। নতুন প্রজন্মকে নেতৃত্ব, উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিবিএ, এমবিএ, ইএমবিএ এবং ডিবিএ— এই চারটি প্রোগ্রাম মিলিয়ে মোট ৩৬৫ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

আইবিএঢাবিসমাবর্তন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ